প্রথম পাতা
বর্তমান সংখ্যা
সব সংখ্যা
বিশেষ সংখ্যা
সাহিত্য ব্লগ
ট্যাগগুচ্ছ
ছবি-সম্ভার
আমাদের কথা
পুরস্কার
লগইন
রেজিস্ট্রেশন
বাংলার কোমল হৃদয়ে
গ্রাম-বাংলা (নভেম্বর ২০১১)
সুমননাহার (সুমি )
৫৬
0
৩৩৫
তোমরা জানো? পাখির কূজনে
ভোরের আলো উঠে কোথায়?
আমার বাংলার প্রতিটি গাঁয়ে।
তোমরা জানো? শিশির ভেজা
সবুজ চাদরে মুক্তা জমে কোথায়?
আমার বাংলার প্রতিটি মাঠে।
তোমরা জানো? নদীর কলতানে
প্রান ছুটে যায় কোথায়?
আমার বাংলার নদীর বাঁকে।
তোমরা জানো? নরম ছোঁয়ায়
মন নেচে যায় কোথায়?
আমার বাংলার কাশবন ফুলে।
তোমরা জানো? নূপুর পায়ে
নাচতে ইচ্ছে হয় কোথায়?
আমার বাংলার বাদল দিনে।
তোমরা জানো? নতুন ধানের
পিঠা পায়েশ খায় কোথায়?
আমার বাংলার পৌষ পবনে।
তোমরা জানো মধুর সুরে
ভাটিয়ালী গান গায় কোথায়?
আমার বাংলার কোমল মাটিতে।
তোমরা জানো? গল্প-কবিতা
রচনা করা হয় কোথায়?
আমার বাংলার কোমল হৃদয়ে।
০
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
আরো মন্তব্য দেখুন (
৫৬
টির মধ্যে
১০
টি দেখাচ্ছে)
ম্যারিনা নাসরিন সীমা
গ্রামবাংলার কোমল বুকে নিরন্তর ঘটে যাওয়া অসাধারন কিছু ঘটনার কথা জানিয়ে গেলেন কাব্যিক ছন্দে । খুব ভাল লাগলো ।
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৭ নভেম্বর, ২০১১
সুমননাহার (সুমি )
সবাইকে অনেক ধোন্যবাদ আমার লিখা পরার জন্য আমার লিখা সার্থক সকল বন্ধুদের সুন্দর কমন্স এর জন্য.সবার জন্য সুভো কামনা রইলো.
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৪ নভেম্বর, ২০১১
সোহেল মাহরুফ
ভাল লাগলো।
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৩ নভেম্বর, ২০১১
পন্ডিত মাহী
বেশ লাগলো...
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৩ নভেম্বর, ২০১১
ভূঁইয়া মোহাম্মদ ইফতেখার
কবিতা খুব ভালো লাগল। আপনার জন্য শুভকামনা রইল, আপু।
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৩ নভেম্বর, ২০১১
হোসেন মোশাররফ
`তোমরা জানো ? ' ........সুন্দর পরিকল্পনা, ভাল লাগল কবিতাটি .......
ভালো লেগেছে
ভালো লাগেনি
২২ নভেম্বর, ২০১১
সুমননাহার (সুমি )
shobaike onek dhonnonad amar likhay coman korar jonno
ভালো লেগেছে
ভালো লাগেনি
২২ নভেম্বর, ২০১১
ঘাসফুল
সুন্দর....
ভালো লেগেছে
ভালো লাগেনি
২১ নভেম্বর, ২০১১
সুমননাহার (সুমি )
সবাইকে অনেক ধোন্যবাদ আমার লিখা পরার জন্য আমার লিখা সার্থক সকল বন্ধুদের সুন্দর কমন্স এর জন্য.সবার জন্য সুভো কামনা রইলো.
ভালো লেগেছে
ভালো লাগেনি
২০ নভেম্বর, ২০১১
ডাঃ সুরাইয়া হেলেন
ভালো লাগা থেকে প্রাপ্যটাও দিয়ে গেলাম ।শুভকামনা কবি ।
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৭ নভেম্বর, ২০১১
আরো মন্তব্য দেখুন (
৫৬
টির মধ্যে
১০
টি দেখাচ্ছে)
আপনার মন্তব্য করতে প্রথমে
লগইন
করুন।
২০ জানুয়ারী - ২০১১
গল্প/কবিতা: ২৪ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
আগামী সংখ্যার বিষয়
গল্পের বিষয়
"রহস্য”
কবিতার বিষয়
"রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ
২৫ মার্চ,২০২৬
লেখা জমা দিন
প্রতিযোগিতার নিয়মাবলী