ভয় নেই

ভয় (জুলাই ২০২০)

  • ২১৯
তোমাদের কতটুকুইবা ক্ষতির কারন হয়েছি আমি?
তোমাদের হাতে হাত রেখে হাটতে
একটু সময়ের জন্য বাঁধা হয়েছি, এই যা।
বিনিময়ে তোমাদের দিয়েছি আমি
বুক ভরে নিশ্বাস নেয়ার অফুরন্ত মলয়ানিল।

আমাতে দিয়ে হেলান, বুনেছো তোমাদের স্বপ্নের দালান,
আজ আমি শুষ্ক, আমাতে নেই প্রাণ।
তোমাদেরই নিশ্বাসে একদিন পৃথিবী হবে মরুময়।
সেদিন তোমাদের যদি মনে পড়ে আমায়,
আমি আসবো, আসবো তোমাদেরই সীমানায়।

ভয় নেই, ভয় নেই।
সেদিন আমি আমার প্রাণের দাবী নিয়ে আসবোনা।
আমি আসবো আমার প্রজন্ম হয়ে,
তোমাদের জন্য শীতল পরশ নিয়ে।

ভালো থেকো,
তোমরা ভালো থেকো,
অনাগত কাল পর্যন্ত তোমরা ভালো থেকো।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
Shahadat Hossen সুন্দর লেখা প্রিয় কবি,ভোট রইলো।আমার কবিতার পাতায় আমন্ত্রণ
ধন্যবাদ। অফুরন্ত শুভেচ্ছা।
Abu Umar Saifullah ভালো লিখেছেন ।
ধন্যবাদ। শুভেচ্ছা নিবেন।
ফয়জুল মহী চমৎকার! ভীষণ ভালো লাগলো l অসাধারণ লেখনী l মুগ্ধ হলাম।
ধন্যবাদ। শুভেচ্ছা নিবেন।

১০ জুন - ২০২০ গল্প/কবিতা: ৩ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "রহস্য”
কবিতার বিষয় "রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ মার্চ,২০২৬