আমি কখনও চাইনি হতে আমার বাবার মত
সব ব্যাপারে আমি আজও হয়েছি আমার মত,
আমি চাই আমার ছেলে হোক সে নিজের মত
যে যার সময় আঁকড়ে ধরে বাঁচুক নিজের মত।
যে যার মত বাঁচা মানে সকলের সঙ্গেই বাঁচা
মনের মধ্যে না রেখে কোন অভিমানের খাঁচা,
যা চাইব তাই নেব এ যে অধিকার বেশি কম
হতে চাইব হব হব কিন্তু করব না কোন শ্রম।
এমন ভাবে নিজের মত হয় না জীবন যাপন
আমাকে মানুষ করতে বাবা তখন বাবার মতন।
আমিও তেমনি বাবা হয়ে দাঁড়িয়ে বটের গাছ
ছেলের গায়ে লাগতে দেব না অমানুষের আঁচ।
সেভাবে ছেলে ছেলের মত বাবা বাবার মত
এ সংসারে থাকব ভালো আমরা বাবা যত।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা
ব্যাখ্যায় লেখকের বক্তব্য
বাবার মত হতে চাই না
২৬ মে - ২০২০
গল্প/কবিতা:
২৭ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।