মেয়েটি ভয় পেয়ে গেছে-
আর কখনোই দাড়াবে না সে
সাহসের মরাল গ্রীবা তুলে ,
আর কখনো হবে না পথচলা তার
নির্ভীক একলা পা ফেলে।
যে ভয়াল রাত্রিটি-
করেছে তার সাহসের বস্ত্রহরণ,
মেয়েটি কাউকে জানাবে না তা-
কারন ভয়ের বীজ নিষ্পাপ শরীরে তার
মগজে মননে ভয়ের নীরব বিস্তার।
সাহসের তার বলি হয়ে গেছে
লোভী হায়েনার হাতে,
সাহসীনি নামটি তার
উচ্চারিত অবজ্ঞাতে ।
আজ তাই সাহসীনির আর্তনাদে বিদীর্ণ রাতের বুক,
তার ক্ষোভের রক্তধারায় করে স্নান কত অন্ধকারের যুগ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“এপ্রিল ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ এপ্রিল, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।