তুমি এবং কষ্ট

কষ্ট (জুন ২০২০)

bidhan chakraborty
  • ২৮৫

তোমার কাছে কষ্ট মানে কি জানিনা ,
সেকি বিলাসির ক্ষোভ নাকি দারিদ্রের কান্না?
তোমার কাছে কষ্ট হয়তো কাজল ধোয়া জল-
মলিন মুখের জলের দাগটি থাকে  তোমার অগোচরে।


তুমি খোঁজো কষ্ট গল্পের ভাষায়, কবিতার আকারে
সত্যিকারের কষ্টটুকু তোমার বড্ড ঘেন্না করে!
শিল্পের ছোয়ায় আঁকো ক্রন্দনরত ভিখারি,
আর ক্ষুধিতের কষ্ট রয়ে যায় ক্যানভাসে বাইরে।


তোমার কাছে কষ্ট যদি হয় একটি র্নিদিষ্ট ফ্রেম 
তাহলে তুমি আর যাই পারো, 
কষ্ট চিনতে পারো না।

আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
স্বপঞ্জয় চৌধুরী চালিয়ে যান ভালো হচ্ছে।
ধন্যবাদ,উৎসাহ প্রদানের জন্য
ফয়জুল মহী অত্যন্ত মনোমুগ্ধকর।
আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ.

২১ মে - ২০২০ গল্প/কবিতা: ৬ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "রহস্য”
কবিতার বিষয় "রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ মার্চ,২০২৬