হাটিঁ আমি,পথ চলি ত্বরণ থাকে সাথে
ত্বরণ বলে আমি আছি বলেই তুই চলিস পথে ।
আমি বলি তুমি না থাকলে কি হবে মোর!
রেগে কয় ত্বরণ বুঝবি সেদিন,যেদিন থাকবো না সাথে তোর।
আমি বলি তুমি না থাকলে উড়তাম আমি যখন চাইতো মন
ত্বরণ বলে উড়তি বটে, চেয়ে দেখতাম আমি সারাক্ষণ ।
আমি বলি উড়ে উড়ে গা ভিজাতাম সাদা মেঘের স্রোতে
ত্বরণ বলে সম্মান কেউ পারে না দিতে যখন থাকি সাথে ।
অভিমানী ত্বরণ বলে আমি হারিয়ে গেলে পথে
তুই হারিয়ে যাবি অন্তরালে
শেষ চাওয়ায় ইচ্ছাগুলোতে আজ মিশেছে অবসাদ
তোর খুশিতে আমি আজ হয়েছি বরবাদ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা
ব্যাখ্যায় লেখকের বক্তব্য
আমাদের এই মহাবিশ্বে ত্বরণ আছে বলেই আমরা হাঁটতে পারি। কিন্তু আমরা হাঁটতে পারি বলেই ত্বরণের গুরুত্ব বুঝতে পারি না, বুঝতে পারি না ত্বরণ না থাকলে আমাদের কি হতো। যা বিজ্ঞানভিত্তিক একটা বিষয়।
২০ মে - ২০২০
গল্প/কবিতা:
৮ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“এপ্রিল ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ এপ্রিল, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।