অশ্রু

কষ্ট (জুন ২০২০)

Zarif
  • ২৮৬

নিস্তেজ দেহ, বন্ধ চোখ,
জমে যাওয়া রক্ত, পাণ্ডুর মুখ...
হয়ত এভাবেই অযত্নে পড়েছিলো তার দেহখানি,
শেষবারের মতো তার পাশে বসে কেউ কাঁদে নি…

তারা বললো- সে আর আসবে না…
দায়িত্ব তাকে এমন যায়গায় নিয়েছে, সে আর ফিরতে পারবে না।
মা কিভাবে মেনে নিবে এমন কথা?
যাওয়ার আগে ছেলে বলেছিলো- আমি ফিরে আসবো।
করোনা একবার চলে যাক,
মহামারী একবার শেষ হোক,
তারপর হাসিমুখে তোমার কোলে মাথা রাখবো।
তা আর হলো কই?
ছেলে আজ নিরব- যেন মাকে কথা ভুলে গেছে সব।

বারবার জ্ঞান হারানো আর অবিরাম নোনতা ঝর্ণাধারা
মা আজ অসহায়, দিশাহারা।
যে অশ্রু ছেলে মুছে দিতো পরম যত্নে, গভীর মায়ায়
তাই আজ গড়ে পড়ছে কত অবহেলায়!

আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
Omor Faruk খুব সুন্দর হয়েছে
আপনার মতামতের জন্য ধন্যবাদ। ভবিষ্যতে অনুপ্রেরণা যোগাবে ।
ফয়জুল মহী অনুপম,
আপনার মূল্যবান মতামতের জন্য ধন্যবাদ।

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

কবিতাটিতে ছেলের বিদায়ে মায়ের কষ্টেও কথা তুলে ধরতে চেয়েছি।

২৫ এপ্রিল - ২০২০ গল্প/কবিতা: ৮ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "রহস্য”
কবিতার বিষয় "রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ মার্চ,২০২৬