বলতেই আমার আজ খুব ভালো লাগে , মনের সুখে ডাকতে আজ আমার খুব আনন্দ লাগে , মা ...........
তুমি না থাকলে কে আমায় সুখ দিতো? কষ্টে যখন বুক ফেটে যায়- তখন কে আমায় সান্ত্বনা দিতো ? তীব্র কষ্ট দূর করতে- আমি কার বুকে মুখ লুকিয়ে কাঁদতাম ?
যখনই ভাবি সে সময়ের কথা , ভয়ে আমার শরীর কেপে উঠে,গায়ের রক্ত হিম হয়ে যায় কত কষ্ট সহ্য করে তুমি আমায় আলোর মুখ দেখিয়েছ , দেখিয়েছ এই সুন্দর পৃথিবীর আলো, কত রাত জেগে তুমি আমায় ঘুম পারিয়েছো, ঘুম পাড়ানি মাসি-পিসি গান শুনিয়ে , মা ......আমি ভুলিনি সেইসব দিনগুলুর কথা .. শুধু তোমাকে বলতে চাই আমি যেন চিরদিন তোমার স্পর্শ পাই .
মা ......এ মা ........... তুমি কি জানো আমি তোমাকে কতদিন বলতে চেয়েছি, তোমাকে খুব খুব ভালবাসি . কখনো বলতে পারিনি তবে আজ আমি তোমাকে বলব ,চিৎকার করে বলব , তোমাকে অনেক অনেক ভালবাসি ....মা ...........
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
ZeRo
সুন্দর ভাবনা সুন্দর করে সাজিয়েছেন ! অনেক ভালো লাগলো ! আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং আমার পক্ষ থেকে আপনার ভোট bank এর জন্য উপহার রইলো ! ভালো থাকবেন !
তৌহিদ উল্লাহ শাকিল N/A
লেখাটা আমার কাছে খুব ভালো লেগেছে . সবচেয়ে বড় কথা হচ্ছে ইদানিং ভালো লেখা গুলো কোনো এক অদৃশু শক্তির কাছে মার খেয়ে যাচ্ছে . তাই বলে থেমে থাকা চলবে না .
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।