প্রিয় তুমি

ভালোবাসার গল্প (ফেব্রুয়ারী ২০২০)

আতাউর রহমান
  • ৩৩৩
হে আমার প্রেম বাগানের প্রেম দেবী!
কখন এসে ধরাদিবি?
একলা যে আর সয়না মোর
তোকে নিয়ে স্বপ্নে আঁকা ঘোর৷
কোন বাগানের ফুলরে তুই?
কোন আকাশের তারারে তুই?
চাঁদের আলো ঝিলিমিলি
রুপ সাগরে আজ খিলিখিলি৷
হে আমার প্রেম বাগানের প্রেম দেবী!
আর কতকাল থাকবেরে তুই
উদাস বনের চুপটি মারা জুঁই?
তোর প্রেমেতে একলা জেগে রই৷
কোন খনেতে আসবেরে তুই?
সেই আশাতে রই৷
হঠাৎ দেখি সামনে এলে তুই
রুপ সাগর আর যৌবনে থৈ থৈ৷
হে আমার প্রেম বাগানের প্রেম দেবী!
তুই আমার একলা প্রেমী৷
হাসনা হেনার সৌরভে আজ মাতি
যাকে ভাবি দিন-রাতের-ই সাথী৷
স্বাদ যে বড় থাকবে কাছাকাছি,
আদর করে দিবি, হাতটি কোমল বুলি৷
তোর মাঝেতে পাব আমি আমার সে'তুমি'৷
তুই হবে মোর মনের মতন এই আশাতে আছি
হে আমার প্রেম বাগানে প্রেম দেবী!
আসবে তুমি আমার হয়ে এই কথাটি জানি৷
আর কতকাল থাকব একা বল!
তুই কী আমার? বল না কথা বল!
তুর লাগি আজ ফুল করেছি সাজ৷
কখন আসবি এই কথাটি দেনা বলি আজ৷
আসবি কবে আমার বাড়ী
লাল শাড়ি আর আলতা পরি?
হে আমার প্রেম বাগানের প্রেম দেবী!
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
ফয়জুল মহী বাহ্ দারুণ প্রকাশ
ভালো লাগেনি ৫ ফেব্রুয়ারী, ২০২০
আশরাফুল আলম বেশভালো।
ভালো লাগেনি ২ ফেব্রুয়ারী, ২০২০
গোলাপ মিয়া অসাধারণ লাগল প্রিয়। ভোট রইল। আমার গল্প কবিতায় আপনাকে আমন্ত্রণ।
ভালো লাগেনি ২ ফেব্রুয়ারী, ২০২০

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

এ মাসের কবিতার বিষয় 'পেম' আর আমার কবিতাটিও ভালবাসায় ব্যাকুল একজন প্রেমিকের প্রেমার্থ আবেগ নিংড়ে পরেছে৷ ভালবাসায় উদ্দেলিত মনের মানুষ গুলো এ কবিতার স্বাধ ও গ্রান পাবে ভিন্ন রকম৷

১৩ জানুয়ারী - ২০২০ গল্প/কবিতা: ১ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "রহস্য”
কবিতার বিষয় "রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ মার্চ,২০২৬