এখন রাত দুটা বেজে ছুই ছুই কথা ছিল বিছানায় এলিয়ে পড়ার কথা ছিল নিস্তরঙ্গ ঘুমের । কিন্তু নির্ঘুম দখল নিয়েছে আমার চোখের নিঃসঙ্গতা দখল নিয়েছে আমার রাতের । নিশীথের পর নিশীথ জেগে থাকছি অনন্ত অভাললাগার বিভুইয়ে ভোগছি যেটুকু ঘুম আসছে সে ক্লান্তিকে ক্লান্তিহীন করতে পারছে না । কথা ছিল এমনি ছিল শূন্য সময়ের । কথা ছিল তোমার মুখোমুখি বসিবার তোমার হাত ধরা দূরত্বে থাকবার কথা ছিল তোমার দৃষ্টিতে দৃষ্টি রাখার কিন্তু যোজন যোজন দূরত্ব দখল নিয়েছে তোমার আমার সময়ের অবিরত শূন্যতার ছড়াছড়ি । এখন তোমার স্বপ্নেরা দুঃস্বপ্নের দেয়ালে বন্দী তোমার মনের কুঠুরী থেকে ভালবাসার বিদেয় হছে তাই আমার স্বপ্নকে অস্বপ্ন মনে হবে আমার বিশ্বস্ত ভালবাসাকে বাড়াবাড় লাগবে । সময়ের সাথে কথা এমনি ছিল শূন্য সময় তোমার দখল পরোপুরি নিয়ে নিয়েছে আর আমার দখল নিতে যাচ্ছে চিরশূন্যতা চিরতরে ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মিলন বনিক
তাই আমার স্বপ্নকে অস্বপ্ন মনে হবে
আমার বিশ্বস্ত ভালবাসাকে বাড়াবাড় লাগবে । - কিছু বানানের ত্রুটি বাদে খুব সুন্দর কবিতা....ভালো লাগলো...
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“মার্চ ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মার্চ, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।