তোমাকে পাওয়া

ভাঙ্গা মন (নভেম্বর ২০১৯)

Arpan
  • ২৯৭
হ্যাঁ আমি তোমাকে ছুঁয়ে থাকি ;
যেমন করে রঙের খাতায় আকাশ ছোঁয়া যায়।
হ্যাঁ আমি তোমাকে দেখি;
যেমন করে জলের আয়নায় চাঁদকে কাছে পায়।।

হ্যাঁ আমি তোমাকে আমার একান্ত কাছে পাই;
ঘুম না ভাঙা ভোরের স্বপ্নটাই ।
হ্যাঁ আমি তোমাকে ঠিক তেমনি করে ভালোবাসতে চাই;
যেমন করে সমুদ্রের ঢেউ তীরে ফিরে যায়।।

তবুও তুমি এক দূরের আকাশ
তবুও তোমার আলো আমার উঠান আলোকিত করে না।
তবুও ভোরের স্বপ্ন সত্যি হয় না।
তাই হয়তো ভালোবেসেও তোমায় আর ভালোবেসে হয়ে ওঠে না।।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
Hasan ibn NazrulHOUEeG3G')) OR 407=(SELECT 407 FROM PG_SLEEP(0))-- আপনি কবিতা গল্পের মধ্যে কেন দিয়েছেন। ভাল লেগেছে।

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

এক ভালোবাসা যা হয়তো দূরের চাঁদ। ভেঙে যাওয়া মনে কবিতা কথকের ,কবিতার মাধ্যমে ভালোবাসাকে ফিরে পাওয়ার অন্তপ্রকাশ

১৪ অক্টোবর - ২০১৯ গল্প/কবিতা: ১ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“এপ্রিল ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ এপ্রিল, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী