শঙখচিলের প্রেম

ভালোবাসার গল্প (ফেব্রুয়ারী ২০২০)

Neerob
  • ৯৪
তুমি অপরুপ চিত্র শোভিত মায়াবতী হয়ে যাও,
ছাড়িয়ে নিজের সীমানা,
তোমায় জাদুর পরশ আমায় দাও,
আমি অভাজন, অনেক কথা বলতে মানা-
মুখ কিছু বলে না, আমার চোখ তোমার চোখে ভাসে
আর মন, পলকে রাগ করে, পলকেই ভালোবাসে।
তোমার মন এই পৃথিবীর নীলিমায়;
কখনো কাছে আসে, কখনো হারিয়ে যেতে চায়-
দূরপারে, যেখানে আকাশে আছে একরাশ গাঢ় নীল,
যার উপমা রক্তিম কাজল, যেন সময়ে সময়ে
মন থেকে অনুভব, কিছু না বলা শব্দ অপচয়ে
তুমি বিস্তার লাভ করো প্রেম, আমি হই শঙখচিল।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
Supti Biswas বাহ, কি অসাধারণ লেখা। বিমোহিত হয়ে গিয়েছি। শুভকামনা রইল।
ভালো লাগেনি ৩ ফেব্রুয়ারী, ২০২০
ফয়জুল মহী বিমোহিত হলাম কাব্য চয়নে।
ভালো লাগেনি ৩ ফেব্রুয়ারী, ২০২০
গোলাপ মিয়া দারুণ লাগল। ভোট রইল।আমার গল্প কবিতায় আপনাকে আমন্ত্রণ।
ভালো লাগেনি ২ ফেব্রুয়ারী, ২০২০

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

প্রেম নিয়ে লেখা।

২৩ সেপ্টেম্বর - ২০১৯ গল্প/কবিতা: ১৮ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "রহস্য”
কবিতার বিষয় "রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ মার্চ,২০২৬