আমার পাওয়া

স্বাধীনতা (মার্চ ২০১১)

কাজী মুসা
  • ১১
  • 0
  • ২৮৬
আমার মুখের ভাষার জন্য
কত ভাই দিল প্রাণ,
তাদের বুকের তাজা রক্তের
এখনও পাই যে ঘ্রাণ।
দুঃখ-সুখের রং দিয়ে
লাল-সবুজ আঁকা
ত্রিশ লক্ষ প্রাণের দামে
আমার পতাকা।
আমার জন্য আকাশ জুড়ে
সাদা পায়রা উড়ে,
স্বাধীনচেতনা শহীদেরা
রইলে কেন দুরে?
মাঠ ভরা ঐ সবুজ ডগায়
বাতাস ধরা পড়ে,
তেমনি তোমার শহীদেরা
রইলে হৃদয় ঘরে।
আমার মাথা উঁচু এখন
বুকে আছে বল
মায়ের ভাষায় বলব কথা
খুশির টলমল
স্বাধীনতা স্বাদ পেয়ে আজ
বাজলো প্রাণের সুর
আনন্দে যে উঠলো মেতে
নিকট এবং দূর।
আমার জন্য এত কিছু
কি ভাবে ঘুমাই আর
দ্বার খুল মা, স্বাধীনতায়
হবো একাকার।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মদনমোহন চকরবর্তী কবিতা লেখার সময় ছন্দের দিকে আরো একটু নজর দিতে হবে
নষ্ট কবিতার একটি অংশ ( Nirob Ouhan Masum) আপনি যে ভাবে মনের কথাগুলো গুছিয়ে লিখেছেন তাতে কবিতার প্রাণটা জীবন্ত হয়ে ওঠেছে । সত্যিই অসাধারণ লিখা আপনার । আবারও লিখার আমন্ত্রণ রইলো । ধন্যবাদ ।
বিন আরফান. N/A ও শুধু তাই নয় সাথে ভোট-তাও না দেয়াটা ভুল হবে. ধন্যবাদ.
বিন আরফান. N/A কবিতাটি ভালো বললে ভুল হবে. খুব ভালো বলাটা যথার্থ. শুভ কামনা রইল. আমার লেখা বঙ্গলিপি পড়ার আমন্ত্রণ রইল. <a href="http://www.golpokobita.com/golpokobita/article/736/372" target="_blank" rel="nofollow">http://www.golpokobita.com/golpokobita/article/736/372</a>
এমএআর শায়েল সুন্দর ভাল। আর েলখ।
ভাবুক আমাদের ভাষা আমাদের হৃদয়ে বেচে থাকবে ...............
সূর্য N/A ভালো চালিয়ে যাও

১২ ফেব্রুয়ারী - ২০১১ গল্প/কবিতা: ২ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী