একুশের দিন

২১শে ফেব্রুয়ারী (ফেব্রুয়ারী ২০২০)

মতিউর রহমান
  • 0
  • 0
  • ৩৩৪
বর্ণমালার জন্য, রক্ত দিয়ে ধন্য
শহীদ যত ভাই।
কত কথা বলি, গলায় গানের কলি
বাউল বেশে গাই।
শ্রদ্ধায় শোক গীত, পতাকাও অর্ধনমিত
নগ্ন জোড়া পা'য়।
প্রভাতফেরি প্রাতে, কুসুম হাতে হাতে
শত মিনারে লুটায়।
শিমুল পলাশ কালে, রক্ত লালে লালে
পথে পথে শোক।
ভাষার মাসে মন যে আশে
একুশ অমর হোক।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

একুশের নিয়ে শোকাবহ মনোভাব ও একুশে ফ্রেব্রুয়ারির সকাল, একুশ এর চিরন্তনতা কামনা করা হয়েছে।

২৯ আগষ্ট - ২০১৯ গল্প/কবিতা: ৫ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“এপ্রিল ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ এপ্রিল, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী