বৃষ্টি নামলেই

বৃষ্টি ও প্রেম (সেপ্টেম্বর ২০২০)

শহীদ উদ্দিন আহমেদ
  • ২৯৯
তুমি যখন কাছে থাক বৃষ্টি নামলেই
ভিজতে ইচ্ছে হয় ,
হাতে হাত ধরে পথ চলি তবুও থাকে
পিছলে পড়ার ভয় ।
অবিরল বৃষ্টিধারায় ভিজছে তোমার
দীঘল কাল চুল ,
আষাঢ় শ্রাবণে তুমি বকুল দোপাটি
ভেজা কদম ফুল ।
তুমি বাদল দিনের শাপলা শালুক
দিঘীর লাল পদ্ম ,
ঘন বর্ষায় উতলা আমি হয়ে যাই
তোমার প্রেমে অন্ধ ।
ভেজা কাপড়ে যখন তোমায় দেখি
চোখ ফেরাতে পারিনা ,
তোমাকেই শুধু কাছেপেতে চাই
আর কিছুই চাইনা ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
ফয়জুল মহী নান্দনিক ও সুনিপুন প্রকাশ।

০১ আগষ্ট - ২০১৯ গল্প/কবিতা: ৩৪ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী