হারিয়ে গেছে সিরাজের মুকুট; পলাশী হয়েছে কালো, ফকির-সন্ন্যাসী পেয়েছে হাতে মজনু শাহ এর আলো। রুনু খান হও আগুয়ান; অত্যাচার মানি না, কে বিলাতী কে ভারতী; আমরা চাকমা জানিনা।
মায়ের ভাষা মুখের ভাষা করবো কেন বদল?, ভাষার তরে জীবন ক্ষুদ্র; সাক্ষী বিশ্বসকল।
এক হয়ে থাকতে চাই পূর্ব আর পশ্চিম, পূর্ব-হাঁস ডিম দিয়ে যায়; খায় বাঘ-পশ্চিম। পূর্ব পশ্চিম সাম্য চাই; দুই ছায়ার এক ছাতা, ৬ দফা ঘোষণা দিলেন মুজিব মোদের নেতা।
অন্ধকারে আক্রমণে কাপুরুষ হানাদার, 'বীর বাঙালি অস্ত্র ধরো'- ডাক দেশমাতার। বৈদ্যনাথের আমবাগান দৃঢ়কণ্ঠ শপথ, সব বাঁধা পেরিয়ে যাবো কণ্টকময় পথ।
লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা
ব্যাখ্যায় লেখকের বক্তব্য
পলাশীর সময় থেকে শুরু করে ১৯৭১ এর গৌরবময় বিজয়গাঁথা পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের পথ পরিভ্রমণ।
১১ জুন - ২০১৯
গল্প/কবিতা:
২১ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।