অন্য গ্রহের রূপকথা

ভালোবাসার গল্প (ফেব্রুয়ারী ২০২০)

sayan chakrabarti
  • ২৩২
না হয় মিথ্যে হয়েই তোমার কাছে থাকি
কোনো এক দেশে তোমার ঠোঁটে আমি
ঘুম ভাঙলে নিখোঁজ সব জোনাকি
আমার শহরে অনেক দূরে তুমি।

হয়ে যেতে পারি একটা আলোর কণা
নিমেষে তোমার লজ্জার অধিকার
পেরিয়ে সব আঁধারের সামিয়ানা
মহাকাশব্যাপী আমাদের অভিসার।

তোমার শরীর তোমার নাব্যতা
ভোগ করে কেউ সামাজিক অধিকারে
জাড্যহীন আমার অবাধ্যতা
আত্মা তোমার আমার খোঁজই করে।

একটা গ্রহে হলই বা অপচয়
কোনো পৃথিবীতে আমার পাশেই আছ।
ঈশ্বর ভোগ করুক অভিনয়
সেখানে তুমি আমাকেই ভালোবাস।।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
ফয়জুল মহী দারুণ প্রকাশ
ভালো লাগেনি ৫ ফেব্রুয়ারী, ২০২০
গোলাপ মিয়া অসাধারণ লাগল প্রিয়। ভোট রইল। আমার গল্প কবিতায় আপনাকে আমন্ত্রণ।
ভালো লাগেনি ২ ফেব্রুয়ারী, ২০২০
গোলাপ মিয়া অসাধারণ লাগল প্রিয়। ভোট রইল। আমার গল্প কবিতায় আপনাকে আমন্ত্রণ।
ভালো লাগেনি ২ ফেব্রুয়ারী, ২০২০

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

হয়ে যেতে পারি একটা আলোর কণা নিমেষে তোমার লজ্জার অধিকার পেরিয়ে সব আঁধারের সামিয়ানা মহাকাশব্যাপী আমাদের অভিসার।

৩১ জানুয়ারী - ২০১৯ গল্প/কবিতা: ৩ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "রহস্য”
কবিতার বিষয় "রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ মার্চ,২০২৬