শুন্যতা।

শূন্যতা (অক্টোবর ২০২০)

আশরাফুল আলম
  • ১
  • ২
  • ১৭৭
সারাদিন ব্যাস্ততা,
নাই কোনো অবসর।
কাদা-ঘামে পেরেশানি,
প্রান কাপে থরথর।।

তবু যেনো থেমে নেই,
পথচলা অবিরাম।
সম্পদ-সম্ভ্রম,
যশ খ্যাতি আর নাম।।

রাতটুকু শেষ হলে,
চারদিকে কোলাহল।
ভালোবাসা বেদনায়,
আঁখি হয় ছলছল।।

যতোপাই ততচাই,
শেষনেই চাহিদার।
নীতি বেচে হাতে হাতে,
করে যাই অবিচার।।

দিন শেষে রাত নামে,
নিরবতা করে বাস।
দেহ ঝড়ে আধমরা,
প্রান টা ছাড়ে শ্বাস।।

কোনো কিছু কমনেই,
সবদিকেতে পূর্ণতা।
তবু কেনো অনুভবে,
লাগে ভীষণ শুন্যতা?

প্রতিরাতে নিদ মাঝে,
কেউ যেনো ডেকে যায়।
ঘুমভেঙ্গে উঠেদেখি,
দেহ প্রান ফিরে পায়।।

অযু করে আয় ঘরে,
এই নিশি বৃথা যায়।
নিরবতা আজ রাতে,
খোদার মহিমা গায়।।

হাত তুলে তারে ডাক,
আমি অধম ভ্রান্ত।
দয়াকরে মাফ করো,
মনটা করো শান্ত।।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
ফয়জুল মহী প্রীতিজনক ও  স্নিগ্ধোজ্জ্বল লেখনী

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

জীবন সংসারে সব সময় শুধু চাওয়া আর চাওয়া।এর যেনো শেষ নেই।কিন্তু স্রষ্টাকে না পাওয়ার শুন্যতা মনকে ব্যাকুল করে তোলে।আর তাই নিরবে নামাজ পড়ার মাধ্যমে রবের রহমত পেয়ে বিচলিত মনটা শান্ত করার কথা বলা হয়েছে আমার কবিতায়।

১৯ ডিসেম্বর - ২০১৮ গল্প/কবিতা: ২৭ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী