বৃষ্টি ঐ কৈশরে

শিশু (সেপ্টেম্বর ২০১৯)

সাকিব জামাল
  • ৪৭১
নদীর জলে দিয়ে ডুব, পেতে কান
ভালো লাগে শুনতে বৃষ্টির গান ।
ছোট্ট ছোট্ট ডুব আর অল্প অল্প গান
মাততো কৈশরে আনন্দে এই প্রাণ ।
হাডুডু,ফুটবল খেলে কতো কাদা মাখামাখি
বন্ধুদের হৈ হুল্লোর হৃদয়ে দিয়েছি রাখি ।


এ তো গেল দিনের কথা, রাতের কথা বলি-
টিনের চালে কি মধুর তার নৃত্য-পদাবলী !
তারই মোহে, উথালিয়া প্রেমে মোর মন -
জেগে রইতো ঐ কৈশরে, পারে যতক্ষণ ।
ঘুমের পরী নামলে চোখে- বৃষ্টি ভেজা রাতে
ঘুম পড়ানিয়া গান ছিলো সে নৃত্যের সাথে ।


এখনও বৃষ্টি হয় ! ধরার বুকে আসে রাত দিন –
ফিরতে পারিনা আর ঐ কৈশরে ! ঐ সময়-বিলীন !
ছুটেরে, মন ছুটে, আকাশ মেঘে ঢাকে যখন
ডাকে বৃষ্টি মোরে, ডাকে ঐ কৈশরও -তখন !
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মোঃ নুরেআলম সিদ্দিকী এখনও বৃষ্টি হয় ! ধরার বুকে আসে রাত দিন – ফিরতে পারিনা আর ঐ কৈশরে ! ঐ সময়-বিলীন ! ছুটেরে, মন ছুটে, আকাশ মেঘে ঢাকে যখন ডাকে বৃষ্টি মোরে, ডাকে ঐ কৈশরও -তখন ! অনেক শুভ কামনা রইল।।
ভালো লাগেনি ৮ সেপ্টেম্বর, ২০১৯
মোঃ মোখলেছুর রহমান ডাকে বৃষ্টি মোরে,ডাকে ঐ কৈশরও তখন! ভাল লাগল।
মোঃ মোখলেছুর রহমান ডাকে বৃষ্টি মোরে,ডাকে ঐ কৈশরও তখন! ভাল লাগল।

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

কিশোর বেলার বৃষ্টির দিনের একটি দুরন্তপনার এবং হারােনা দিনের নষ্টালজিক স্মৃতি তুলে ধরা হয়েছে ।।

২৪ অক্টোবর - ২০১৮ গল্প/কবিতা: ২৬ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী