সুন্দর তুমি চিরদিন

মাঝ রাত (সেপ্টেম্বর ২০১৮)

অনির্বান
  • ১২
  • ২৬১
আঁধার তোমারে দিয়াছে ভরিয়া
রূপ, রস আর প্রাণে
ওগো নিশি,তোমার এমন মহিমা
মোরে যে মাতিয়া আনে।

তোমার মাঝে সকলে হারায়
সকলে বিলীন,সকলে পালায়,
সকলে অন্ধ, চাঁদ শুধু গায়
নিশির মহিমা গান।
ওগো আধার,তুমিই পারো
নিশিরে দিতে প্রাণ।

তাঁরাগুলো ওই ঝিকিমিকি জ্বলে।
ঢেউ লাগে তার নিশিরও গগনে
অন্ধকারের মলিন রাত্রে
আলো-ছায়া খেলা খেলে।
এমনই করে দিন যায়
যুগের পর যুগ ধরে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
madhobi lota বেশ লেগেছে ।
ভালো লাগেনি ২২ সেপ্টেম্বর, ২০১৮
সুস্মিতা তানো সুন্দর কবিতা
ভালো লাগেনি ১৬ সেপ্টেম্বর, ২০১৮
নার্গিস আক্তার বেশ লাগলো
ভালো লাগেনি ১৩ সেপ্টেম্বর, ২০১৮
রঙ পেন্সিল অনেক ভালো লেগেছে।
ভালো লাগেনি ১০ সেপ্টেম্বর, ২০১৮
নাজমুল হুসাইন আমার পর্যবেক্ষন বলছে,শুধু কবিতা নয়,অনেক সুন্দর একটা গানও পড়া হয়ে গেল।কোন বিখ্যাত সুরকারের হাতে পড়লে চমৎকার একটি গান হবে।শুভ কামনা।
ভালো লাগেনি ৮ সেপ্টেম্বর, ২০১৮
শ্রাবনী রাজু সুন্দর ছন্দময় লেখা ... ভাল লেগেছে।
ভালো লাগেনি ৬ সেপ্টেম্বর, ২০১৮
শ্রাবনী রাজু সুন্দর ছন্দময়
ভালো লাগেনি ৬ সেপ্টেম্বর, ২০১৮

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

নিশি বা রাতের সৌন্দর্য প্রকাশ উক্ত কবিতার আলোচ্য বিষয়। আঁধার বা অন্ধকার যে রাতের মহিমা হাজার গুণে বাড়িয়ে দেয় তাই ব্যক্ত করা হয়েছে কবিতাটিতে।

০৯ জুলাই - ২০১৮ গল্প/কবিতা: ৩ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "রহস্য”
কবিতার বিষয় "রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ মার্চ,২০২৬