আজ হৃদয়ের এ গভীর আধারের মাঝে
তুমি এক আলোর দিপ্তিশিখা নিয়ে এসেছ ।
কে তুমি নীলাদ্র ?
এ কেমন রহস্য তোমার?
ভেতরের আলোর খোঁজে যদি আমি নিমিশেই,
তোমাতে ডুব দিয়ে বসি ।
হৃদয়ের গভীর এ অসুখের ধকল,
তুমি পোহাবে কি করে ?
তোমার ভয় করেনা?
যদি দ্বিধার সব কুয়াশা কেটে গিয়ে
তুমি যে নিজের স্পষ্ট প্রতিবিম্ব দেখতে পাবে,
সেটাও যদি হই আমি ।
যদি ধোঁয়াশা হয়ে তোমার চারপাশ,
প্রশ্নবোধকের আড়ালে ছেয়ে যায়,
তোমার অবচেতন মন আমাকে খুজতে থাকে।
তখন কি আমাকে খুজবে নীলাদ্র ?
তোমার সুখে থাকার বিশদ নির্দেশে,
আমি নামক মায়া তোমাকে যেন গ্রাস না করে।
তুমি ভয় পেও আমাকে নীলাদ্র।
আমার চোখে তাকিওনা ওভাবে,
আমিও ভালোবাসার দুর্ভিক্ষে মরে যাব।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা
ব্যাখ্যায় লেখকের বক্তব্য
আমরা যখন কাওকে মনের মধ্যে ধারন করি, তখন গভীর রহস্য লুকিয়ে থাকে সে মন মস্তিস্কে। তখন তার তল খুজে পাইনা। অনুভূতির অদ্ভুত এক সংমিশ্রণে আমরা ডুবে মত্ত হয়ে থাকি। এটা এক অদ্ভুত রহস্য ।
০২ মে - ২০১৮
গল্প/কবিতা:
১৭ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।