রমণীর লোভ কোরো নাকো বন্ধু, জীবন-মানে রমণীপ্রেম নয় তো শুধু। মানুষ আছে,সমাজ আছে,আরও আছে দেশ, সবার আগে দেশের জন্য দূর কর হে মনের ক্লেশ। ভালোবাসো এই দেশটাকে সবচে বেশি আপন করে, সব মানুষের ভালোবাসা তাইলে পাবে জীবন ভঁরে। মরীচিকা হয়ে যেন জ্বলছে এখন সারাবিশ্বে রমণীয় প্রেম, এরচেয় বন্ধু অনেক দামি স্বদেশ প্রেমের মনিমুক্তা রত্ন-হেম। টাকার অঙ্ক দেখে দেখে প্রেম এখন বেচাকেনা হয় যে তাই রূপের হাটে, প্রেমখনিটা বুকে বেধেও গরিবজনে ঘুমাতে তো পারেনা আজ সোনার খাটে! হায়রে হায় প্রেম,কোথায় তোমার ভালোবাসার শেষঠিকানা? এতো খুঁজেও পায় না কেন মানুষজনে এর মোহনা ! সবখানে যে শুধু দেখি বিশ্বাস ভঙ্গের নির্মম নিষ্ঠুর ইতিহাস, ছলাকলার রমণীয় প্রেম আজ ভেঙেছে মানুষের বিশ্বাস। কেন ঘুরবে বন্ধুজনে রমণীয় প্রেম এই হৃদয়ে বাশার আশায়, তারচেয়ে বন্ধু ডুবে যাও না সোনার দেশের ভালোবাসায়। এখন থেকে এই দুনিয়ায় রমণীর লোভ কোরো নাকো বন্ধু, ধোঁকায় ভরবে তোমার জীবন চোখে দেখবে মরীচিকা শুধু। তোমার মনে গড়ে তোলা এমন সুন্দর ভালোবাগার আশা, আজকে থেকে দেশের জন্য থাকবে শুধু তোমার ভালোবাসা।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।