একদিন উড়ে যাব

স্বাধীনতা (মার্চ ২০২৬)

Jamal Uddin Ahmed
  • 0
  • ৩৩
বহুদিন দেখিনি মুক্তবাহু পরিযায়ী পাখি
হাওয়ার তরঙ্গ যায়নি ভেঙ্গে মাথার ওপর
করেনি মন্থন রূপালি চাঁদর নিঝুম পূর্ণিমায়
কতদিন হয় না দেখা নিরন্ত পাখনার দাপট
একদিন চলে যাব হাকালুকি হাওড়ের জলে।

একদিন উড়ে যাব হুট ফড়িং-এর ডানায়
চকিতে দেখবো ছুঁয়ে সূর্যের রঙিন দ্রবণ
কামগন্ধ খুঁজে নেবো শাপলার পরাগপরশে
ছায়া হয়ে দোল খাব নিবিড় তরঙ্গ-নিক্বণে
একদিন যাবই আমি অখিল আকাশের নিচে।

একদিন ছিন্ন করে খিন্ন-ক্লেদ গৃহের কপাট
নিজেকে তুলে দেবো অনন্ত সীমানার পথে
বুনবো তারার বীজ তমসার বিশাল বিথারে
গিরিখাত জুড়ে দেবো অভঙ্গুর সঙ্গীত লহরে
একদিন মাড়াবো আমি ঠিকই উষাস্নাত পথ।

বহুদিন বেড়েছে সব কাঁটাগুল্ম, জড়িয়েছে গা
গেড়েছে অবাধ আসন সরীসৃপ এবং শ্বাপদে
তুলবোই, পণ আমার, তুলে নেবো দন্ত-নখর
তারপর ঝড় হবো বৈশাখী প্রবল প্রখর
একদিন, এইদিন উড়ে যাব সদর্প স্বাধীন।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই মেঘ এই রোদ্দুর আমার পাতায় আমন্ত্রণ
এই মেঘ এই রোদ্দুর দারুন হয়েছে কবিতা। ভালো লাগলো

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

বহুদিন দেখিনি মুক্তবাহু পরিযায়ী পাখি হাওয়ার তরঙ্গ যায়নি ভেঙ্গে মাথার ওপর

১৯ নভেম্বর - ২০১৭ গল্প/কবিতা: ১৮৬ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "রহস্য”
কবিতার বিষয় "রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ মার্চ,২০২৬