ক্ষুদ্র সংসার

সংসার (মে ২০২৫)

Jamal Uddin Ahmed
  • 0
  • ২৬৩
আবার একদিন যদি অবকাশ
বিলি কাটে তোমার রেশমি চুলে
মিঠে রোদ জড়ায় এসে
চাদরের মতো শীতের বিকেলে
শিশিরের চুমকুড়ি ভেজায় কোমল
আলতা-রাঙা পা দুখানি তোমার
দমকা হাওয়া এসে অকস্মাৎ
আলগা করে দখিনের বাতায়ন
- তুমি হাতছানি দিয়ো আরেকটিবার
অতল গহীন হতে ছুঁড়ে দিয়ো দৃষ্টির বাণ
হোক সে এ জনমে
নয়তো অন্য জনমে কোনো।

আমিও বাঞ্ছা করি দুধে-ধোয়া হবো
কুড়াবো কড়িকাঠ আটঘাট বেঁধে
জড় করে নল-খাগড়া শণ বাঁশ খড়কুটো
ভালবাসার স্বেদমাখা জল আর কাদার স্তূপে
আনবো খুঁজে লাউ-শিম-ঝিঙের বীজ
স্মৃতির পাকানো সুতোয়
বেঁধে দেবো আঙিনার মাচান
যদি চাও তুমি আরও একবার
যদি মোচন করো সব অপরাধ আমার
আকাঙ্ক্ষা যদি হয় গড়বার – এপার নাহয় ওপারে
ক্ষুদ্র সংসার এক বাবুই-এর মতন।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

আবার একদিন যদি অবকাশ বিলি কাটে তোমার রেশমি চুলে

১৯ নভেম্বর - ২০১৭ গল্প/কবিতা: ১৮৬ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "রহস্য”
কবিতার বিষয় "রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ মার্চ,২০২৬