প্রথম পাতা
বর্তমান সংখ্যা
সব সংখ্যা
বিশেষ সংখ্যা
সাহিত্য ব্লগ
ট্যাগগুচ্ছ
ছবি-সম্ভার
আমাদের কথা
পুরস্কার
লগইন
রেজিস্ট্রেশন
নীল খাম শ্রাবণের দিনে
বৃষ্টি ও বিরহ (আগষ্ট ২০২১)
Jamal Uddin Ahmed
৫
0
১৪৫
খোলা খাম হাতে – নীল:
আকাশটা সেঁটে রাখি আধবোজা চোখে।
বিষাদের রং বড় কাল,
প্রতীক্ষা তসবিহ টেপে শামুকের খোলে –
আমি বসে খুঁটে যাই আশার স্ফুলিঙ্গ কণা
তোমার পত্রের মদির আখরে।
লিখেছিলে, দিব্যি দিব্যি ঝুম বৃষ্টির ক্যানভাসে
একদিন দাঁড়াবে ঠিকই দরজার ফ্রেমে, আমার।
তোমার কপাল কপোল গ্রীবা এবং কবোষ্ণ বুক
কামজ চিকুর তখন জড়ালে সর্পিল ধ্যানে
আমি যেন যুঝে নিই আমার দখল,
গুটি গুটি লিখেছিলে (কম্পমান হাতে?)।
রামধনু কাঁচিয়ে নিয়ে আঁচলের খুঁটে একদিন:
এক সন্ধ্যায় শ্রাবণের – অবারিত ধারা হয়ে
নেমে যাবে ছইঢাকা নায়ে, বলেছিলে;
অনেক তফাতে নয়, নয় বিরলে,
স্রোতস্বিনী অলিন্দের কুলঘেঁষা
টুপটাপ কদম্বের ঢিলছোড়া দূরে।
নীল খাম হাতে রয় – স্নাত হয় দেবদারু অদূরে:
খামের গোপনে খুঁজি তোমার নাসাগ্রের স্বেদ।
কামিনীরা খোঁপা ঝাড়ে ষোড়শীর কলায়
যায় ভেসে গড়ানো জলে দুধশুভ্র পুষ্পের দল
যেমন বিলীন হয় মধুর মিথ্যেয় ঠাসা
বর্ণের বিন্যাস, তোমার পত্র হতে।
০
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
Dipok Kumar Bhadra
সুন্দর লিখেছেন।
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৩ সেপ্টেম্বর, ২০২১
Jamal Uddin Ahmed
অনেক ধন্যবাদ।
ভালো লেগেছে
ভালো লাগেনি
২০ সেপ্টেম্বর, ২০২১
মোঃ মাইদুল সরকার
সুন্দর।
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৪ আগস্ট, ২০২১
Jamal Uddin Ahmed
অনেক ধন্যবাদ।
ভালো লেগেছে
ভালো লাগেনি
২২ আগস্ট, ২০২১
doel paki
Valo.
ভালো লেগেছে
ভালো লাগেনি
১২ আগস্ট, ২০২১
Jamal Uddin Ahmed
অনেক ধন্যবাদ।
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৫ আগস্ট, ২০২১
Omor Faruk
খুবই সুন্দর হয়েছে
ভালো লেগেছে
ভালো লাগেনি
২১ ঘণ্টা আগে
Jamal Uddin Ahmed
অনেক ধন্যবাদ।
ভালো লেগেছে
ভালো লাগেনি
৮ আগস্ট, ২০২১
ফয়জুল মহী
অসম্ভব সুন্দর লেখা এবং শব্দ বুনন চমৎকার লাগলো
ভালো লেগেছে
ভালো লাগেনি
২২ ঘণ্টা আগে
Jamal Uddin Ahmed
অনেক অনেক ধন্যবাদ।
ভালো লেগেছে
ভালো লাগেনি
৮ আগস্ট, ২০২১
আপনার মন্তব্য করতে প্রথমে
লগইন
করুন।
১৯ নভেম্বর - ২০১৭
গল্প/কবিতা: ১৯০ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
আগামী সংখ্যার বিষয়
গল্পের বিষয়
"বিশালতা”
কবিতার বিষয়
"বিশালতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ
২৫ জুন,২০২৬
লেখা জমা দিন
প্রতিযোগিতার নিয়মাবলী