দিলরুবা খান

অভিমান (এপ্রিল ২০২১)

Jamal Uddin Ahmed
  • 0
  • ১৫৪
দূর পানে ধেয়ে গেলে দিলরুবা খান
দিলটাকে দুমড়ায়ে করে খান খান।

চানখার পুল হতে জুরপুল লেন
রাতদিন ভরপুর মন লেনদেন।

কাচ্চি ফালুদা আর ভুনা খিচুড়ি
বটি-সুতি কাবাবের ছিল নাকো জুড়ি;

লালবাগ-বলধায় দাবড়ানো শেষে
ঘাগরায় ঢেউ তুলে চলে গেছ ভেসে।

বলেছি নাহয় তুমি মাউড়ার জাত
তাই বলে কেটে দিলে বিলকুল বাত।

তারপর ছুটোছুটি গেছি কতখানে
রোড গলি অ্যাভিনিউ স্ট্রীট আর লেনে।

ছেড়েছি চোখের জল বাহাদুর শা’য়
কেউ যদি ফিরে এসে একবার চায়।

ধূপখোলা মাঠে শুয়ে আকাশ দেখি
টিটকারি দিয়ে যায় বেজোড় পাখি।

অভিমানে ছুঁড়ে গেলে বিষমাখা তির
প্রেমভরা বুকখানি ভেঙ্গে চৌচির।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
Dipok Kumar Bhadra ভাল লাগল। এগিয়ে যান।
swapon মনোমুগ্ধকর।
ফয়জুল মহী মাধুর্যমণ্ডিত ও অতি উত্তম লিখনী

১৯ নভেম্বর - ২০১৭ গল্প/কবিতা: ১৮৭ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "তৃতীয় বিশ্বযুদ্ধ”
কবিতার বিষয় "তৃতীয় বিশ্বযুদ্ধ”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল,২০২৬