প্রথম পাতা
বর্তমান সংখ্যা
সব সংখ্যা
বিশেষ সংখ্যা
সাহিত্য ব্লগ
ট্যাগগুচ্ছ
ছবি-সম্ভার
আমাদের কথা
পুরস্কার
লগইন
রেজিস্ট্রেশন
অনেক বেশি ভালবাসি
ভালবাসি তোমায় (ফেব্রুয়ারী ২০২১)
Jamal Uddin Ahmed
৩
২
৩৫৯
একটি কথা বলব বলে, প্রাণের কাছে ঋণী আমি –
যায়নি ছেড়ে একলা ফেলে।
লক্ষ বছর গড়িয়ে গেল কক্ষপথে
হাজার তারার কবর হল কৃষ্ণগুহায়,
দিব্যি আমি হাঁটছি পথে।
একটি গোলাপ দেব বলে, কালের কাছে আমার দেনা –
ফসিল সময় বুকের মধ্যে ধরে রাখি।
কোথায় আমি যাইনি বল তোমার পিছু:
জলে স্থলে অন্তরীক্ষে, পাতালসুদ্ধ?
ইথার-সিন্ধু সাঁতরে ফিরি খুঁজতে তোমার
নূপুরধ্বনি শূন্য বেলায়।
একটি বিকেল ঠায় দাঁড়ায়ে পাকুড়তলার বিশাল ছায়ায় –
তুমি সেথায় আসবে বলে।
শেওলামাখা প্রহরগুলো প্রত্নপ্রতীম পাথর হল
অন্ধকারের সিঁড়ির গোড়ায় নিভুনিভু
প্রহেলিকার প্রদীপগুলো।
একটি বকের ধবল ডানা আকাশ জুড়ে –
খুঁজছে তোমায়, ডাকছে সুখের আবাহনে।
ঝরছে পালক বিলের জলে
আধডোবা এক নায়ের খোলে।
শাপলাগুলো ঘুমের ঘোরে
স্বপ্নলোকের শালুক হয়ে।
একটি দুয়ার খোলা রাখি তোমার পথে –
বাঁক-হারানো সে পথ তোমার আজ অজানা।
বইয়ে রাখি জিভের ডগায়, ওষ্ঠাধরে
মৌ-চুয়ানো অযুত কথার ঝর্ণাধারা
নিযুত বর্ণ বাকহারা হয় একটি কথায়
‘অনেকে বেশি ভালবাসি তোমায় আমি।’
২
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই মেঘ এই রোদ্দুর
দারুনৱ
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৮ ফেব্রুয়ারী, ২০২১
Jamal Uddin Ahmed
অনেক ধন্যবাদ।
ভালো লেগেছে
ভালো লাগেনি
৩১ মার্চ, ২০২১
Sume
ভীষণ ভীষণ ভীষণ ভালো লেগেছে। আশা করি যুগ যুগ ধরে আপনার লেখা বেঁচে থাকবে।
ভালো লেগেছে
ভালো লাগেনি
১০ ফেব্রুয়ারী, ২০২১
Jamal Uddin Ahmed
অনেক অনেক অনেক বেশি বলেছেন যার যোগ্য আমি নই। সাথে থাকবেন। আন্তরিক ধন্যবাদ।
ভালো লেগেছে
ভালো লাগেনি
১১ ফেব্রুয়ারী, ২০২১
ফয়জুল মহী
ভীষণ মুগ্ধকর লিখনিশৈলী অনন্য সৃজন ছুঁয়ে গেল মন।
ভালো লেগেছে
ভালো লাগেনি
৭ ফেব্রুয়ারী, ২০২১
Jamal Uddin Ahmed
৩৩ জন পড়েছে, কেউ ভাল বলেনি। আপনি আমাকে অনেক ভালবাসেন বলে ভাল বলেছেন। অনেক অনেক ধন্যবাদ।
ভালো লেগেছে
ভালো লাগেনি
৭ ফেব্রুয়ারী, ২০২১
আপনার মন্তব্য করতে প্রথমে
লগইন
করুন।
১৯ নভেম্বর - ২০১৭
গল্প/কবিতা: ১৮৮ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
আগামী সংখ্যার বিষয়
গল্পের বিষয়
"বাবা”
কবিতার বিষয়
"বাবা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ
২৫ মে,২০২৬
লেখা জমা দিন
প্রতিযোগিতার নিয়মাবলী