নিয়ন বাতিতে জেগে থাকে রাত ক্ষুধা নেই তৃষ্ণা নেই ঘুম ভাঙ্গা পরীর কান্না নেই। আকাশ ছোঁয়া দালানে দাঁড়িয়ে দেখা স্নিগ্ধ ভোরে যেনো কতকাল, কতকাল এই শহরে পাপ নেই, জরা নেই দুঃখ নেই এমন কী সুখ, সুখো নেই।
রূপকথার মায়াজালে থমকে থাকা সময়ের মতোন এখানে স্পন্দন নেই জন্ম নেই এমন কী মৃত্যুও নেই। অবাক শহরে চাঁদ নেই সূর্য নেই দূর আকাশের নক্ষত্রও নেই।
আছে শুধু স্বপ্ন এই শহর স্বপ্ন দেখে, জন্ম হবে মৃত্যু হবে, পূর্ণিমার চাঁদ দেখে মুগ্ধ হবে। হয়তো একদিন মানুষ আসবে,তাঁর প্রতিক্ষায় দিনরাত জেগে থাকে নিঃস্বঙ্গ এই শহর।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা
ব্যাখ্যায় লেখকের বক্তব্য
এসব উৎসব কালীন সংখ্যা করা বন্ধ করুন।
১০ নভেম্বর - ২০১৭
গল্প/কবিতা:
৫ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।