৫২ বছর বয়সী জীবনের এই নগ্ন পথে হাঠতে হাঠতে আজ তার হঠাত মনে হচ্ছে- পৃথিবী ঝাপসা, নগন্য,নিশ্চুপ, অচল।
অনন্ত হেঠে যাওয়ার বাসনা আজ তার কাছে দ্ব্যর্থময় -নির্ঘুম সুতো টানা, সংসারের চালচুলো হিসাব শুধুই যোজন যোজন মরীচিকা।
তবু সে সামনে চলে এক পা দুই পা তারপর কোটি মন্বন্তর; যে ভাবে একজন উত্তরসূরী চলে খঞ্জন সাজিয়ে মাতাল তরনিতে, যেভাবে বৃক্ষ চলে প্রচলিত পদ্ধতিতে, যেভাবে এক পিতা চলে খর্বকায় জীবনের শেষ পরিসীমাকে তাড়া করে ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা
ব্যাখ্যায় লেখকের বক্তব্য
পিতার পথ যতোটা সহজ ভাবি আসলে ততটাই কঠিন। তবু পিতা সব বাধা অতিক্রম করে সামনে চলে কারন তার জীবনের রাস্তায় আছে এক ধরনের সুতোর টান আর সেই টানটা হল তার সন্তান, সংসার। কবিতাটী এই ভাবকে সামনে রেখেই লিখা হয়েছে।
০৬ অক্টোবর - ২০১৭
গল্প/কবিতা:
৫ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“মার্চ ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মার্চ, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।