তবে তাই হোক

ভৌতিক (সেপ্টেম্বর ২০১৭)

সাবাব আলম সানিদ
  • ১১৫
আধেক করুক ভয়, মিতব্যায়ী অযথা সময়,
সৃষ্টিতে মিছিমিছি সারা হলো মুখশধারীর অভয় ৷
কী জানি কি হলো, সময় গলে সময় ফুরোলো,
স্রোতের ভীড়ে স্রোত পালালো,
শেষমেশ বিমূর্ত ফিরে তাকালো ৷
সে দৃষ্টির আবছায়া সুক্ষ্ম জালে ধরলো মায়া,
মায়ায় ভাঙলো জীর্ণ ধাঁধা,
আর বিদ্রোহে সমস্ত আধোবুলি,
রঙ বেরঙের খোলসে পড়লো বাঁধা,
তাই সন্ধ্যেবেলা কথা হলো খোলাখুলি ৷
অকারণ ভয়ে বাড়লো রাত
সন্দেহে থেমে গেলো অনেক লোক ,
তবু কেউ বললো আসবে ভোর,
আর কেউ বললো, তবে তাই হোক ৷
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মোঃ নুরেআলম সিদ্দিকী লেখার ভিতরে বেশ একটা ধারণা নিয়ে এসেছেন, খুব ভালো লেগেছে.... অনেক শুভ কামনা সহ ভোট রইল.....
ভালো লাগেনি ১৫ সেপ্টেম্বর, ২০১৭

২১ আগষ্ট - ২০১৭ গল্প/কবিতা: ২ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "রহস্য”
কবিতার বিষয় "রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ মার্চ,২০২৬