প্রস্থান

ভৌতিক (সেপ্টেম্বর ২০১৭)

Jewel Rana
  • ২৭৯
সময় বলেছে- আমি হারিয়ে যাবো,
আগুন বলেছে- ছাই হয়ে উড়ে যাবো।
সময়ের ব্যবধানে:আমি নাই হব,
তুমি,তোমরা, আপনিরা আর আমাতে মিলবেনা।
মায়ায় পড়ে যাবে মা!কাঁদবে আঁচল মুখে
ভোর সকালে চার-চাকার গাড়ীতে
সূর্যদীঘল বাড়ী ছেড়ে দিবো,ফাঁকা হয়ে যাবে একটা রুম
মুক্তি পাবে কিছু বই, সিগারেটের প্যাকেট!

কলমের কালি ফুরবেনা,ফুরিয়ে যাবে বেঁচে থাকার কালি!
কলমদানিতে বাঁধবে বাসা;বাসাহারা সেই উইপোকা।
চাঁদ বলেছে,আকাশে চলে যাবো,
তারা হয়ে মিটমিট জ্বলবো
ভোর সকালে চলে যাবো,ঘর ফাঁকা করে দিয়ে
চার চাকার গাড়ীতে,সাদা রঙ গায়ে,চলে যাবো বন্ধু,চলে যাবো।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মোঃ নুরেআলম সিদ্দিকী ওহ, ১দিন চলে যাবো; এই ভয়টা সবচেয়ে বেশি আকস্মিক... উপমা গুলো চোখে পড়ার মত, খুব ভালো লেগেছে, ভোট রইলো...
মোঃ মোখলেছুর রহমান বেদনাময় লেখা,এটাই স্বাভাবিক,কিছু কিছু উপমা দাগ কেটে গেল।ভয় বিষয়টা কম এসেছে।ধন্যবাদ।

১৬ আগষ্ট - ২০১৭ গল্প/কবিতা: ১ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী