মাগো আমি অসহায়

মা (মে ২০১১)

Abu Umar Saifullah
  • ৩২
  • 0
  • ৩০০
মাগো দোয়া কর ক্ষমা কর আমি অসহায়
তোমার কদম চুমে মাগো মধুর শরাব পিয়াসী তায়।
তোমার সোনা ছেলে মাগো, কেন বেদনায় লুটে হায়
কোন বিরহের ব্যথায় মাগো অশ্রুজলে বুক ভাসায়।

আশার পথের হাজার প্রদীপ’ নিভে কেন যায়
নিরাশার ঐ হতাশা গুলো দুঃখ হয়ে রং ছিটায়
ও মাগো ধৈর্য কেন বাঁধন টুটে, ভেঙে মনটা যায়
বারে বারে স্বপ্ন লুটে দুঃখ হেসে ফিরে চায়।

জীবন পথে হাঁটছি একা কাঁদি শুধু দু’রাশায়
সকল দুয়ার ভেঙে মাগো আলোর নাহি দেখা পায়।
মাগো বল এই কষ্ট কি আর ভোলা যায়
আপন জলে কাঁদন দিলে, সে কাঁদা কি রাখা যায়।

যারে ভালো বাসলাম মাগো, সে তো আমায় চিনে নাই
জড়িয়ে নিতে বুকে মাগো, পেলাম না যে কারো ঠাঁই।
ও মাগো আমার তুমি ছাড়া আর কেহ যে নাই
তুমি মাগো থেকো আমার, আমি আর কিছু নাহি চাই।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
Abu Umar Saifullah শিশির সিক্ত পল্লব ভাই আপনাকে অনেক ধন্যবাদ
শিশির সিক্ত পল্লব ও মাগো আমার তুমি ছাড়া আর কেহ যে নাই তুমি মাগো থেকো আমার, আমি আর কিছু নাহি চাই....অতি চমৎকার একটি লেখা....একটু ভিন্ন আঙ্গিকে...খুবই ভালো
Abu Umar Saifullah Abdul মতিন ভাই ভালো লাগার জন্য ধন্যবাদ
Abu Umar Saifullah মেহেদী আল মাহমুদ ভাই আপনাকে ধন্যবাদ
Abu Umar Saifullah মামুন ম.আজিজ ধন্যবাদ আপনাকে
মামুন ম. আজিজ ও মাগো আমার তুমি ছাড়া আর কেহ যে নাই তুমি মাগো থেকো আমার, আমি আর কিছু নাহি চাই।
Abu Umar Saifullah F.I. জেবেল ভাই ভরসা যদি থাকত তাহলে কি এই কবিতা লেখা হত
F.I. JEWEL N/A এত হতাশা-আশা, চাোয়া-পাোয়া, সিজের উপর নাই ভরসা।।

০৯ ফেব্রুয়ারী - ২০১১ গল্প/কবিতা: ৩২ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "রহস্য”
কবিতার বিষয় "রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ মার্চ,২০২৬