মাঝি

ভৌতিক (সেপ্টেম্বর ২০১৭)

Muhammad Younus Soton
জীবন নদী হিংস্র রূপে
দিয়েছে ভাঙনের ডাক,
ভাসিয়ে যেন নিবে সকলি
উত্তাল জ্বলপ্রভাত ।

কাল মেঘে ঘনঘটা
ঘন ঘন গর্জন,
চারিদিক দিশেহারা
বাঁচিবার ক্রন্দন ।

আমি মাঝি যেতে হবে
ছাড়িয়া এই নোঙ্গর ।
এই ঝড় মানে নাকো
হৃদয়ের ক্রন্দন ।

ধীরে ধীরে নদী যেন
মৃত্যু স্রোতে ভয়ঙ্কর ।

আমি মাঝি যেতে হবে
ঐ পাড়ে সব বসতি ।
নদীর ডাকে ভেঙ্গে পড়ে
তাদের শুনি আকুতি। ।

মন মানেনা তাদের সনে
যাচ্ছি তরী একলা বেয়ে।
তুমি প্রভু থাকলে সাথে
নদী কি আর আমায় মারে !
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
বিশ্বরঞ্জন দত্তগুপ্ত ভালো লাগল । ভোট আর শুভকামনা । আমার গল্পের / কবিতার পাতায় আমন্ত্রণ ।
ভালো লাগেনি ১৮ সেপ্টেম্বর, ২০১৭
সেলিনা ইসলাম N/A চমৎকার কবিতা। শুভকামনা রইল।
ভালো লাগেনি ১৭ সেপ্টেম্বর, ২০১৭
খন্দকার আনিসুর রহমান জ্যোতি মন মানেনা তাদের সনে যাচ্ছি তরী একলা বেয়ে। তুমি প্রভু থাকলে সাথে নদী কি আর আমায় মারে ! // বেশ ভলো ....
ভালো লাগেনি ১২ সেপ্টেম্বর, ২০১৭
মোঃ মোখলেছুর রহমান কবিতা খানি পড়ে 'সোনার তরী' কবিতার কথা মনে পড়ে গেল।বিরহ বিরহ ভাব মন ছুঁয়ে গেল।কিন্তু ভয়টা কিছু গৌণ রয়ে গেল,সেটা স্বচ্ছে টানতে পারলে মানটা আরও বাড়ত।ভোট সহ শুভ কামনা রইল।
হাসনা হেনা ভালো লিখেছেন। জ্বলপ্রভাত নয় এটা হল জল প্রপাত।
মোঃ নুরেআলম সিদ্দিকী প্রভু স্বদায় আছেন, তবে যে প্রভুকে স্মরণ করেন, প্রভু ও তাকে স্মরণ করেন। কবিতা দারুণ হয়েছে। অনেক শুভকামনা সহ ভোট, আর সে সাথে আমার পাতাই আমন্ত্রণ রইল.....

১৭ জুলাই - ২০১৭ গল্প/কবিতা: ২ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী