মহিয়সী তুমি

রমণী (ফেব্রুয়ারী ২০১৮)

ম নি র মো হা ম্ম দ
  • ২৩
  • ১০
  • ১৪৪
রমণী, তুমি কবিতার খাতা থেকে উঠে আসা
কোন এক ষোড়শী,
যার প্রেমের মূর্ছনায় হারিয়ে যাই
কাব্যের গহীনে।
রমণী, তুমি স্রোতস্বিনী নদীর মত মমতায় ভাসিয়ে দাও
তপ্ত হৃদয়ের জমিন,
যে জমিন কালের দহনে
তপ্তকাঞ্চন আজ।
রমণী, তুমি অসি হাতে মহিয়সী যুগে যুগে
দাসত্বের বিরুদ্ধে,
মসিজীবি হয়ে মুছে দিয়েছ ঘুণ ধরা
নষ্ট সমাজের কলঙ্ক।
রমণী, তুমি মাতৃত্বের মোহনীয় ছাপ
হৃদয়ে ছেপে,
ব্যাথাতুর তিনশত দিবস রজনী
হেসে পাড় করে দাও।
রমণী, তুমি সজল নয়না রক্তরঞ্জিত
বীরঙ্গনা তনয়া,
যে ব্যাথা বুুকে পুষে পদাঙ্ক রচি
ইতিহাসের পরতে পরতে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
নাজমুছ - ছায়াদাত ( সবুজ ) ভাল লাগা রইল, আর শুভেচ্ছা অনেক। অভিনন্দন ।
আবদুল্লাহ আল মামুন অনেক সুন্দর হয়ছে। ভোট এবং শুভকামনা রহিল।
ভালবাসা নিরন্তর,প্রিয়!
সালসাবিলা নকি বিষয়বস্তুর সাথে মিল রেখে চমৎকার কবিতা লিখেছেন
সাইয়িদ রফিকুল হক রমণী-বন্দনা সুন্দর হয়েছে।
ম নি র মো হা ম্ম দ অনেক ধন্যবাদ, সবাইকে!
ইমরানুল হক বেলাল সুন্দর গল্প, মন ছুঁয়ে গেল পাঠে। প্রশংসনীয় দাবী রেখে ভোট রেখে গেলাম ...।
ফেরদৌস আলম অনেক ভাল লাগল আপনার কবিতা। 'হেসে পাড়' - এখানে পার বানানটি একটু দেখে নিবেন। শুভকামনা ও ভোট রইল।
রাজু N/A ভালো লেগেছে । শুভেচ্ছা রইলো ।
মোঃ গালিব মেহেদী খাঁন ভাল লাগল লেখাটা। অনেক অনেক শুভকামনা আপনার জন্য।

১২ জুলাই - ২০১৭ গল্প/কবিতা: ১৩ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "রহস্য”
কবিতার বিষয় "রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ মার্চ,২০২৬