প্রথম পাতা
বর্তমান সংখ্যা
সব সংখ্যা
বিশেষ সংখ্যা
সাহিত্য ব্লগ
ট্যাগগুচ্ছ
ছবি-সম্ভার
আমাদের কথা
পুরস্কার
লগইন
রেজিস্ট্রেশন
আঁধারের কাব্য
আঁধার (অক্টোবর ২০১৭)
ম নি র মো হা ম্ম দ
১৪
২
২৬
আশার প্রদীপ যত নিভে গেলো সব,
থেমে গেলো জীবনের শত কলরব।
যে দিকে তাকাই শুধু ধুঁধু বালুচর,
জীবন মানেই আজি আঁধারের ঘর।
দখিনা হাওয়ায় ভাসে ঝড়ের আবাস,
মুছে গেলো জীবনের ছিলো যত আঁশ!
যেই সুরে হাসি গানে ভরা ছিলো প্রাণ,
বিরহের সুরে সেথা নেমে এলো বান!
চির চেনা যেই পথে হেঁটেছি এতদিন,
আজ দেখি সেই পথ ঠিকানা বিহীন।
দিক ভুলে দিক হারা নাবিক আজ,
ঝলমলে আকাশে নেমে এলো সাজ!
সাজানো বাগান যত ঝড়ে ভেঙে যায়,
আহত মুকুল সব ভূমিতে লুটায়।
নীল খামে মোড়ানো আবেগের চিঠি,
আবেগ ভুলিয়ে আজ হারালো দিঠি।
ক্যানভাসে আঁকা যত আগামীর ছবি,
সময়ের তুলিতে মুছে গেলো সবি।
চিরকুটে লেখা শত জীবনের গান,
ছন্দ হারিয়ে আজ হলো নিস্প্রাণ!
২
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
আরো মন্তব্য দেখুন (
১৪
টির মধ্যে
১০
টি দেখাচ্ছে)
মৌরি হক দোলা
আশার প্রদীপ যত নিভে গেল সব, থেমে গেল জীবনের শত কলরব....খুব সুন্দর!
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৫ অক্টোবর, ২০১৭
এশরার লতিফ
সুন্দর ছন্দময় কবিতা। মুলত অক্ষরবৃত্ত (৮+৬)। কিন্তু দু'এ এক লাইনে মাত্রা ঠিক থাকেনি যেমন। 'দিক ভুলে দিক হারা নাবিক আজ' (৮+৫) অথবা 'আবেগ ভুলিয়ে আজ হারালো দিঠি' (৮+৫)...দারুন প্রয়াস। শুভেচ্ছা।
ভালো লেগেছে
ভালো লাগেনি
২২ অক্টোবর, ২০১৭
নুরুন নাহার লিলিয়ান
আপনার আধারের কাব্য ভাল লাগল
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৯ অক্টোবর, ২০১৭
নুরুন নাহার লিলিয়ান
আপনার আধারের কাব্য ভাল লাগল
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৯ অক্টোবর, ২০১৭
জলধারা মোহনা
সুন্দর লিখেছেন। ভালো লাগলো ☺
ভালো লেগেছে
ভালো লাগেনি
১১ অক্টোবর, ২০১৭
গোবিন্দ বীন
দিক ভুলে দিক হারা নাবিক আজ, ঝলমলে আকাশে নেমে এলো সাজ! সাজানো বাগান যত ঝড়ে ভেঙে যায়, আহত মুকুল সব ভূমিতে লুটায়। নীল খামে মোড়ানো আবেগের চিঠি, আবেগ ভুলিয়ে আজ হারালো দিঠি।ভাল লাগল,আমার পাতায় আমন্ত্রণ রইল।
ভালো লেগেছে
ভালো লাগেনি
৮ অক্টোবর, ২০১৭
মোঃ নিজাম উদ্দিন
বহ সুন্দর। ভোট রেখে গেলাম। শুভকামনা।
ভালো লেগেছে
ভালো লাগেনি
৮ অক্টোবর, ২০১৭
মোঃ মোখলেছুর রহমান
ছন্দ যেহেতু গতি ,সেটা হারালে খোঁড়া লাগবে বৈ কি ।শুভ কামনা রইল ।
ভালো লেগেছে
ভালো লাগেনি
৫ অক্টোবর, ২০১৭
পন্ডিত মাহী
ছন্দ নিয়ে লিখতে গিয়ে একটু এলোমেলো হয়ে গেছে
ভালো লেগেছে
ভালো লাগেনি
৫ অক্টোবর, ২০১৭
খন্দকার আনিসুর রহমান জ্যোতি
দখিনা হাওয়ায় ভাসে ঝড়ের আবাস, মুছে গেলো জীবনের ছিলো যত আঁশ!.....// ভালোই লেগেছে...হবে....অন্যদের কবিতা পড়তে হবে
ভালো লেগেছে
ভালো লাগেনি
৪ অক্টোবর, ২০১৭
আরো মন্তব্য দেখুন (
১৪
টির মধ্যে
১০
টি দেখাচ্ছে)
আপনার মন্তব্য করতে প্রথমে
লগইন
করুন।
১২ জুলাই - ২০১৭
গল্প/কবিতা: ১৩ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
আগামী সংখ্যার বিষয়
গল্পের বিষয়
"রহস্য”
কবিতার বিষয়
"রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ
২৫ মার্চ,২০২৬
লেখা জমা দিন
প্রতিযোগিতার নিয়মাবলী