বিবাহ

বৈজ্ঞানিক কল্পকাহিনী (নভেম্বর ২০১৭)

দেয়াল ঘড়ি
  • ১১
  • ৬
  • ৮৪
সদ্য ফুটা বেলি ফুল
রূপে, গুনে, গন্ধে সে অনন্যা
সবাই তাতে আকুল,
কিন্তু, মা তার, বেকুল বিবাহের জন্যে ।।

ভ্রমর হইল ঘটক
আনি-লো পাত্র হাজার-শতক,
অঞ্জন, কদম, ডালিয়া আকন্দ
শেষে মায়ের, পছন্দ হইল বকুল
উঁচু বংশ, বনেদি ঘর
বয়স হলই বা কত, বাবা বললে হেসে
একটু শিখুক-পড়ুক
তারপর না হয় বিয়ে দিব শেষে,
মা বললে এ ঘর যাবে না ছাড়া
শিখে পড়ে হবে কি-সে
সেই তো যাবে পরের ঘড়ে, অবশেষে ।।

যেই কথা, সেই হল কাজ
চারিদিক সাজিল বিবাহের সাজ,
বেলির সাথে বকুলের বিয়ে
হাজার রেণু পণ, দিয়ে
বেলির বাবা যোগাড় করিল তা ঋণে ।।

তবুও তার মেয়ের হইল না সুখ
নিত্য দিনের যন্ত্রনায়, বেলির হইল অসুখ
অকালেই গেল সে ঝরে ।

এমনি করে এই-যুগেও কত মেয়ে মরে ।।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
অনামিকা সুন্দর হয়েছে
এই মেঘ এই রোদ্দুর ভাল লাগল। লিখে যান
নাজমুল হুসাইন ফুলের সাথে উপমা অনেক ভালো উপমা।
খন্দকার আনিসুর রহমান জ্যোতি অঞ্জন, কদম, ডালিয়া আকন্দ শেষে মায়ের, পছন্দ হইল বকুল উঁচু বংশ, বনেদি ঘর বয়স হলই বা কত, বাবা বললে হেসে একটু শিখুক-পড়ুক তারপর না হয় বিয়ে দিব শেষে, ...// খুব ভালো লাগলো....
Bibak Rahman বাস্তবতা ♥♥
নাজমুছ - ছায়াদাত ( সবুজ ) আরও লিখুন , সুভ কামনায় ।
মোঃ নিজাম উদ্দিন বাহ দারুন লেখনী। ভোট রেখে গেলাম। শুভকামনা প্রিয় লেখক। আমার পাতায় আমন্ত্রণ রইল। ধন্যবাদ।
ম নি র মো হা ম্ম দ সুন্দর কবিতাখানি। শুভেচ্ছা আর ভোট রইল।আমার পাতায় আমন্ত্রণ।
মোঃ নুরেআলম সিদ্দিকী তাহলে বুঝাতে চেয়েছেন, এত আদরেরর মেয়েটি রূপে-মাধূর্যে- সৌন্দর্যে ভরা এবং মেয়েটির জন্য এত কিছু করার পরেও স্বামীর সংসারে স্ত্রীর নির্যাতন...... কবিতা অসাধারণ হয়েছে। আচ্ছা যুগ যুগ ধরে কি নারীরা এত জ্বালাতন সহ্য করে যাবে? তাদের হাতে কি প্রতিবাদের মুখোশ খুলবে না? নাকি তারা দু'চোখের অশ্রুর মাঝে খুজে নেয়- সুখের ঠিকানা.....??

০৩ জুলাই - ২০১৭ গল্প/কবিতা: ৭ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী