প্রথম পাতা
বর্তমান সংখ্যা
সব সংখ্যা
বিশেষ সংখ্যা
সাহিত্য ব্লগ
ট্যাগগুচ্ছ
ছবি-সম্ভার
আমাদের কথা
পুরস্কার
লগইন
রেজিস্ট্রেশন
সম্পর্ক
পার্থিব (জুন ২০১৭)
Paromita Halder
৫
২
১০৯
যুক্তাক্ষর লিখতে সময় লাগে শিশুর,
আম-জাম লিখতে খেতে লাগে বড়ই মধুর,
'সম্পর্ক' লিখতে শিখলেও..
বোঝা কঠিন, সময় লাগে প্রচুর।
বাবা-মায়ের গন্ডি পেরিয়ে,
পরিচিতির পরিসর যায় ছড়িয়ে,
পরও বাঁধে মায়ার বাঁধনে..
আপন ভুলে পরকে নি জড়িয়ে।
জীবন পথের অনেকটা হেঁটে এসে,
মোহ গুলো যখন যায় ধূলোয় মিশে,
অবহেলার আপনরা তখনও জ্বলজ্বলে..
নিঃশব্দে আগলে রাখে পাশে।
অনেক পর আপনও যে হয়,
একথা মানতে কষ্ট কভু নয়,
আপন-পর নিয়েই হোক পার্থিব বন্ধন..
তবেই আসল 'সম্পর্ক'-র জয়।
২
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মোঃ কবির হোসেন
kobitati valo legechhe.
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৯ জুন, ২০১৭
মোঃ নুরেআলম সিদ্দিকী
কবিতা থেকে মধুর কিছু পেলাম, এতেই আমি অনেক মুগ্ধ হলাম। অনেক শুভকামনা, ভোট ও আমার পাতায় আমন্ত্রণ রইলো....
ভালো লেগেছে
ভালো লাগেনি
৮ জুন, ২০১৭
জয় শর্মা (আকিঞ্চন)
কবিতা বেশ মধুর ছিল। অন্তমিল তো দারুণ!! শুভকামনা ও আমার পাতায় আমন্ত্রণ।
ভালো লেগেছে
ভালো লাগেনি
৭ জুন, ২০১৭
রুহুল আমীন রাজু N/A
সুন্দর লেখা ... ভাল লেগেছে । শুভ কামনা নিরন্তর । ( আমার পাতায় আমন্ত্রণ রইলো )
ভালো লেগেছে
ভালো লাগেনি
৭ জুন, ২০১৭
সোহেল আহমেদ পরান
একথা মানতে কষ্ট কভু নয়, আপন-পর নিয়েই হোক পার্থিব বন্ধন.. তবেই আসল 'সম্পর্ক'-র জয়।>> সত্যিই । ভালো লিখেছেন। শুভেচ্ছা।
ভালো লেগেছে
ভালো লাগেনি
৪ জুন, ২০১৭
আপনার মন্তব্য করতে প্রথমে
লগইন
করুন।
২৫ মে - ২০১৭
গল্প/কবিতা: ১ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
আগামী সংখ্যার বিষয়
গল্পের বিষয়
"রহস্য”
কবিতার বিষয়
"রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ
২৫ মার্চ,২০২৬
লেখা জমা দিন
প্রতিযোগিতার নিয়মাবলী