পৃথিবীর রূপ রস মায়া মোহজাল সবটুকু একটানে ছিঁড়ে ফেলে চলে যাওয়া, অতই কি সোজা? হতে পারে দেহ নশ্বর, পাঁচভূতে আগলায় তাকে সবকিছু নিয়ে যাওয়া যায় কি? দেহ থেকে দেহে বয়ে চলে প্রাণরস মুছে যাওয়া শরীরের নির্যাস ঠাঁই করে নেয় আগামীর দেহপটে, নিশ্বাসে প্রশ্বাসে হৃদস্পন্দনে স্নায়ুতে চিন্তায় মননে এভাবেই থেকে যাওয়া হয়. মুছে যাওয়া মানুষের চেনা অভ্যেস খুঁজে নেয় নতুন শরীর, ফিরে আসে বারবার. এইসব ভুলে গিয়ে, মুছে যাওয়া, অতই কি সোজা?
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।