দণ্ড প্রাপ্ত আসামী

ঋণ (জুলাই ২০১৭)

সিপন আহমেদ
তোমার কান্না গুলো রত্নখচিত
আমার কান্না উনুনের ছাই।।

তোমার অশ্রুধারায় হিরা মুক্ত মাণিক্য ঝরে
আমার ধারায় নুনতা স্বাদ ছাড়া কিছু নাই।।


দণ্ড প্রাপ্ত আসামী আমি মুক্তির অভিপ্রায়
তোমার ইচ্ছামত হাটি চলি দৌড়াই।।


তোমাকে কাছে চেয়ে জীবন রসাতলে
তবু প্রতিনিয়ত, সুখসৃতি হাতড়াই।।

আমার আবদার তোমার কাছে বিরক্তিকর
আমি যে বেদনায়-চোখের জলে সাঁতরাই।।

কতোদিন দেখিনি তোমায় একথা ভাবলে
বেদনাহত আমি ছটফট করি, কাৎরাই।।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মামুনুর রশীদ ভূঁইয়া তোমার কান্না গুলো রত্নখচিত... প্রথম লাইনটি বেশ চমৎকার
মোঃ নুরেআলম সিদ্দিকী বেশ চমৎকার ছন্দময় কবিতা। তবে বেশ কিছু নতুন শব্দ তৈরি হয়েছে। সেদিকে খেয়াল রাখতে হবে। অনেক শুভকামনা ও ভোট রইলো।
তবে বেশ কিছু শব্দ তৈরি হয়েছে। সে দিকে খেয়াল রাখতে হবে। (প্লিজ খুলে বলুন)
রত্নখচিত, সুখসৃতি (সুখ স্মৃতি), কাৎরাই (কাতরাই)→ এগুলো তো নতুনের মতই মনে হয়, তাইনা ভাই?
ইমরানুল হক বেলাল মর্মস্পর্শী কথামালা! খুব ভালো লাগলো পড়ে। পাঠে একরাশ মুগ্ধতা রইল।

১৩ মে - ২০১৭ গল্প/কবিতা: ২ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "স্বাধীনতা”
কবিতার বিষয় "স্বাধীনতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ফেব্রুয়ারী,২০২৬