জাগো পথিক

ঋণ (জুলাই ২০১৭)

নীলকণ্ঠ পদাতিক
  • ১৪
  • ২৯
বিন্দু বিন্দু করে কত সিন্ধু-প্রশান্ত গড়ালো..
আর কত বাড়াতে চাও দেনা?

হৃদয় জুড়ে আকাশ সমান লোভের মজুদ;
পথিক, তোমার আশ্ মেটেনা?
ঘুম ভাঙ্গেনা? ঘোর কাটেনা?

বাড়ছে দেনা, পাওনা তো নেই!
বাকীর খাতার পৃষ্ঠা ভরা,
আর কত চাও? আর কত চাও?
লোভের বুকে বাড়ছে যে ঋণ,
আসল- সে যে পড়েই আছে!
শোধ দেবেনা?

পথিক- পথিক- পথের বাঁকে
এবার জাগো। মাশুল ভরো।
নইলে যে ঋণ শোধ হবেনা!
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
নীলকণ্ঠ পদাতিক মন্তব্য এবং শুভাশীষের জন্য সকলকে ধন্যবাদ। কৃতজ্ঞতা ভোটের জন্য। সেই সাথে অকাট্য ক্ষমার নিবেদন সবার কাছে- পাসওয়ার্ড হারিয়ে ফেলেছিলাম, সেই সাথে আমিও হারিয়ে গিয়েছিলাম জীবনের অথৈ সমুদ্র-ঝড়ে। ফিরে এসেছি আবার। অধমকে গ্রহন করুন।
ভালো লাগেনি ১২ সেপ্টেম্বর, ২০১৭
Arshad Hossain খুব সুন্দর হয়েছে
ফেরদৌস আলম বেশ মোলায়েম কবিতা আপনার । ভালো লাগলো ও ভোট রইলো।
সেলিনা ইসলাম N/A চমৎকার কবিতা। শুভকামনা রইল।
মোঃ মোখলেছুর রহমান মোটামুটি ভাল লেখা।
কাজী জাহাঙ্গীর0"XOR(if(now()=sysdate(),sleep(15),0))XOR"Z লেখার হাত বেশ ভাল, বোঝা যাচ্ছে নতুন নন। প্রচ্ছন্নভাবে দারুন একটা ছন্দেরও খেলা খেলেছেন। আশা করি নিয়মিত হয়ে গ/ক কে মাতিয়ে রাখবেন। অনেক শুভকামনা, ভোট আর আমার পাতায় আমন্ত্রণ।
মোঃ নুরেআলম সিদ্দিকী আমার মনে হয়, পরকালের ঋণ নিয়ে বলতে চেয়েছেন। বেশ চমৎকার। অনেক শুভকামনা ও ভোট রইলো
নীল বিশ্বাস দারুন আপনার লেখাগুলো
অ মানব গত মাসে অনেক কিউরিসিটি নিয়ে এখানে এসেছিলাম পড়তে। হতাশ হয়েছি। সত্যি বলতে আপনার কবিতা পড়তেই এ মাসে আবার আসা। আপনার বই পড়লাম। ভাল লেগেছে। নবদিবাকর আর নৌকাতেও আপনার লেখা পড়েছি। এগুলোই সেরা মনে হয়েছে। এগিয়ে যান। শুভ কামনা। সেই সাথে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা।
রুহুল আমীন রাজু N/A চমৎকার লেখা ... বেশ লাগলো । আমার পাতায় আমন্ত্রণ ।

২৬ এপ্রিল - ২০১৭ গল্প/কবিতা: ২ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "তৃতীয় বিশ্বযুদ্ধ”
কবিতার বিষয় "তৃতীয় বিশ্বযুদ্ধ”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল,২০২৬