শহীদ দিবস

শহীদ দিবস (মার্চ ২০১৮)

এইচ এম মহিউদ্দীন চৌধুরী
  • 0
  • ৩৩
উনিশশত বায়ান্নের হে একুশ তুমি-
বাংলার জনতার প্রতিবাদী মিছিল-
আর হানাদারের বর্বরতার দলিল।

উনিশশত বায়ান্নের হে একুশ তুমি-
বাংলার মানুষের হৃদ-আঙিনায়,
ইতিহাসের প্রতিটি পাতায়-পাতায়।

উনিশশত বায়ান্নের হে একুশ তুমি-
এসেছ বলে জীবন বিলিয়ে দিল তাই-
রফিক, জাব্বার, বরকত, সালাম ভাই।

উনিশশত বায়ান্নের হে একুশ তুমি-
এ বাংলার সংগ্রামী ছাত্র জনতার-
এবং কৃষক, শ্রমিক সর্ব জনতার।

উনিশশত বায়ান্নের হে একুশ তুমি-
শিখিয়েছ সকল দেশের কাছে, সবার-
নিজ মাতৃভাষা নিয়ে বাঁচার অধিকার।

উনিশশত বায়ান্নের হে একুশ তুমি-
মোদের মাতৃভূমি সোনার বাংলায়-
অনিবার্য এক বিপ্লবের ইশতেহার।

উনিশশত বায়ান্নের হে একুশ তুমি-
শুধু কি এ স্বাধীন বাংলার জনতার?
না-না, তুমি এখন থেকে বিশ্বজনতার।

উনিশশত বায়ান্নের হে একুশ তুমি-
সেদিন খুনের বদলে যা করেছ দান-
স্মৃতির ডায়েরীতে তা রবে চির অম্লান।

উনিশশত বায়ান্নের হে একুশ তুমি-
বাংলাভাষী তরুণের রক্তমাখা নাম,
তোমার তাইতো সংগ্রামী সালাম।

উনিশশত বায়ান্নের হে একুশ তুমি-
আজ এমন একটি শহীদ দিবস
যে দিবসে কেঁদে যায় বাঙালি মানস।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন

১৩ এপ্রিল - ২০১৭ গল্প/কবিতা: ১৩ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী