বুদ্ধিবল

শীত (জানুয়ারী ২০১২)

Ms. Halima Khatoon
  • ১৩
  • 0
  • ১০
এক কুকুরের বন্ধ ু জুটেছে এক মোরগ। দুই বন্ধ ু একত্রে দেশ ভ্রমণে বেরিয়েছে।
যেতে যেতে রাত্রি হলো, তখন মোরগটা উঠল গিয়ে এক গাছের ডালে ঘুমুতে,
আর কুকুরটা ঐ গাছেরই নিচে শোবার ব্যবস্থা করল। ভোর হব-হব সময়ে
দিনকে সাদর অভ্যর্থনা জানাতে মোরগ তার নিত্য অভ্যাস মতো কোঁকোর-কো
করে ডেকে উঠল। সেই ডাক শুনে এগিয়ে এল এক খঁ্যাকশেয়ালী।
খঁ্যাকশেয়ালী গাছের ডালের দিকে চেয়ে মোরগকে বলল, সত্যি, কি সুন্দর গলা
তোমার, শুনে বুকে জড়িয়ে ধরতে ইচ্ছা করছে। নেমে এসনা আদর করি। শুনে
মোরগ বলল, নীচে আমার দারোয়ান শুয়ে ঘুমাে, তাকে আগে জাগাও, সে
উঠে দরজা খুলে দিক তখন আমি নিচে নামব। শেয়ালী কেবল খুঁজতে গেছে
কোথায় সে দারোয়ান; কাকে দরজা খোলার কথা বলতে হবে, অমনি কুকুর
উঠে এক লাফে শেয়ালীর ঘারের উপর পড়ে, তাকে কামড়ে ছিঁড়ে টুকরো
টুকরো করে ফেলল। তখন মোরগ ও কুকুর নিজ নিজ দেশে ফিরে গেল।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মোহাম্মদ ওয়াহিদ হুসাইন - - - - - - - ভাল। এত সহজ করে গল্প লেখাটাও একটা কঠিন কাজ। ভাল লাগল। এবার তোমার কাছ থেকে নিজের বানানো কিছু শুনতে চাই, হোক না কেন সেটা তোমার নিজের কোন ঘটনা। পাচ্ছি তো? শুভেচ্ছা রইল। ভাল কথা, এক প্যারাতে না লিখে কথা গুলো আলাদা করে লিখলে পড়তে সুবিধা হয়।
রোদের ছায়া (select 198766*667891 from DUAL) এই বয়সে যা লিখেছ তাই বেশি , ভালো লাগলো তোমার গল্পটি /
মামুন ম. আজিজ লিখেছ এটাই অনেক বড় বিষয়। লেগে থেক। শীত টিত এসব বলা বাহুল্য হবে আসলে।
মারুফ মুস্তাফা আযাদ সুন্দর হয়েছে মা! দোয়া করি অনেক বড় লেখিকা হও
সেলিনা ইসলাম N/A খুব সুন্দর অনুগল্প পছন্দে নিলাম এমন করে লিখে যাবেন ভাল থাকুন শুভকামনা ।
F.I. JEWEL N/A # কচি হাতে বেশ হয়েছে ।---৫ দিলাম ।।
তৌহিদ উল্লাহ শাকিল N/A লিখ এবং লিখতে থাক . একদিন ভালো লেখক হুবে সেই কামনা করি
আবু ওয়াফা মোঃ মুফতি থেমে যেওনা যেন! ভাল হয়েছে |
অহিদ হা সুন্দর অনেক সুন্দর হইছে গল্পটা

০৮ ফেব্রুয়ারী - ২০১১ গল্প/কবিতা: ৪ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "স্বাধীনতা”
কবিতার বিষয় "স্বাধীনতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ফেব্রুয়ারী,২০২৬