কুমারী মা

মা (মে ২০১৭)

মধু মঙ্গল সিনহা
  • ১৬১
নিশ্চয় শিউরে উঠে
ভদ্র মানুষেদের আধ-পাকা শরীর।
এ কি অনাচার অত‍্যাচার;
শুনেছ, কুমারী মা!
তেলি পাড়ার স্বপন তেলির মেয়ে!
এতো বড় দুরাচার যায় কি সহা?
চুনকালি মেখে তাড়াও
শহরতলীর বাহিরে দূরে কোথাও!

কিন্তু, মা যে কুমারী সে কি একা?
পিতা এক রয়েছে গোপনে নিশ্চয়!
কে সে চির তাপস কুমার,
দোষ কি নেই কিছু তার,
অপরাধ বা লজ্জা কোনটাই ?

নগ্ন হ‌ওয়ার অধিকার,
শুধুই কি ছিল মেয়েটার?
ছেলে কি কখনো উলঙ্গ হয় না,
তবে কেন কাগজে মেয়েদের নাম?
ক্ষুদার্ত শকুনের মতো ছিন্ন বিচ্ছিন্ন
করে যে,সেই চিৎকার করে বলে;
তুমি বেশ্যা!আমি জানি তুমি বেশ্যা!
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
নীল বিশ্বাস সত্য।দারুন লিখেছেন।
আঁখি বিশ্বাস নিশ্চয় শিউরে উঠে ..........hm.....................caliye zan...................amar lekha porar amontron roilo...

০৬ মার্চ - ২০১৭ গল্প/কবিতা: ২ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী