প্রথম পাতা
বর্তমান সংখ্যা
সব সংখ্যা
বিশেষ সংখ্যা
সাহিত্য ব্লগ
ট্যাগগুচ্ছ
ছবি-সম্ভার
আমাদের কথা
পুরস্কার
লগইন
রেজিস্ট্রেশন
নবীনকে বৈশাখি আহ্বান
নববর্ষ (এপ্রিল ২০১৭)
রংতুলি
১
২
৩৫১
'সোনালি স্বদেশ আজ পথ ভ্রষ্ট
বৈষম্যের অনলে পুড়ে পুড়ে নিঃস্ব।
জেঁকে ধরেছে জরা আর গ্লানি
নতুন সূর্যালোকে করতে হবে শুচি'।
ওহে নবীন, তোমাকে বৈশাখি আহ্বান
ওই দেখ, নতুন প্রভাত, উদিত হচ্ছে নতুন দিবাকর।
গর্জনে তোল নব উল্লাস
মাথা ঠুকুক যত বিভেদ-বৈষম্যের দেয়াল।
সব জড়-জঞ্জাল হোক ছারখার,
পরাজয়ের গ্লানি হোক জ্বলে জ্বলে অঙ্গার।
হাতিয়ার হও তুমি, শাণিত কর ধার
নতুন দিনে, পদস্খলিত হোক সমস্ত পরাজয়ের ডর।
শোষণ জুলুম যত, করুক মাথা নত
নব বিকীর্ণ তেজে, সব হোক হত।
বিতাড়িত হোক দুঃখ, যত আছে বেদনা
তাপস হও তুমি, শুরু কর পালাবদলের বন্দনা।
অবরুদ্ধ হোক সমস্ত হতাশা আর ব্যর্থতা
হাল ছাড়ুক ছিল যত অপূর্ণতা।
নতুন স্বপ্নে পৃথিবী হোক উন্মুখ,
নতুনের ললাটে উঠুক বিজয়ের তিলোক।
একটি রাতের অপেক্ষা, একটি সূর্যের আকাঙ্ক্ষা
নতুন প্রভাতে, সোনালি সূর্যোদয়ে
জেগে উঠুক বৈশাখি চেতনা।
দূর হোক অশুভ আর অন্ধকার
নতুন দিন আসুক নিয়ে নতুন আধার।
আসছে নতুন দিন, বিদায়ের লগ্নে পুরনো বর্ষ
সব ভেদাভেদ ভুলে বাজাও, ন্যায় শাসনের হর্ষ।
২
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মোঃ নুরেআলম সিদ্দিকী
বাহ! অসাদারন কাব্য ...।
ভালো লেগেছে
ভালো লাগেনি
৫ এপ্রিল, ২০১৭
রংতুলি
অনেক ধন্যবাদ আলম ভাই। দোয়া করবেন আমার জন্য।
ভালো লেগেছে
ভালো লাগেনি
৫ এপ্রিল, ২০১৭
মোঃ নুরেআলম সিদ্দিকী
তা তো অবশ্যই ভাই...
ভালো লেগেছে
ভালো লাগেনি
৫ এপ্রিল, ২০১৭
আপনার মন্তব্য করতে প্রথমে
লগইন
করুন।
০৪ মার্চ - ২০১৭
গল্প/কবিতা: ৮ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
আগামী সংখ্যার বিষয়
গল্পের বিষয়
"রহস্য”
কবিতার বিষয়
"রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ
২৫ মার্চ,২০২৬
লেখা জমা দিন
প্রতিযোগিতার নিয়মাবলী