হৃদয়ের স্বর্গ

মা (মে ২০১১)

Md. Kabir Un-Noor JIBON
  • ১১
  • 0
  • ৩২১
মাগো, তোমার মাঝের ভালোবাসার আলো
দাও ছড়িয়ে হৃদয় জুড়িয়ে
হোক সকলে ভালো।
চোখের তারায় পড়লে লুটে
অন্ধ আঁখি উঠবে ফুটে
দেখতে পাবে সকল কিছু মাগো
তোমার মাঝের ভালোবাসার আলো।
ভুলে ভুলে পথ হারায়ে যারা
তোমার সাথে বাঁধন হলো হারা
দেখবে তারা পথ পেয়েছে ফিরে
এক হৃদয়ে তব হৃদয়খানি ঘিরে
মাগো, যদি তাদের মাঝে জ্বালো
তোমার মাঝের ভালোবাসার আলো।
মাগো, যখন মোর হাসিতে তুমি হাসো
কাছে টেনে ভালোবাসো
স্বর্গM© এসে নামে হৃদয় মাঝে তব
¯স্বর্গটাকেM©Uv‡K ধরার বুকে টেনে
খুন রাঙা পথের মাঝে এনে
দুনিয়াটাকে নতুন করে পেতে
এক হৃদয়ে হৃদয়গুলো গেঁথে
মোরা স্বর্গM© বানিয়ে লবো।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
বাহার উদ্দিন আরো ভালো করতে হবে।
খন্দকার নাহিদ হোসেন আমার কাছে অনেকটা গানের মত লাগলো। সুর দিলেই গান হয়ে যাবে।
Md. Kabir Un-Noor JIBON jara amake comment koresen sobaike antorik donnobad
তৌহিদ উল্লাহ শাকিল N/A কিছু মুদ্রণ ত্রুটি বাদ দিলে কবিতাটিকে ভালো বলা যায় . আরো বেশিবেশি লিখবেন . আপনার জন্য শুভকামনা রইলো
ফজলুল হাসান আজ মা দিবস, ভালো লাগলো আপনার কবিতা
খোরশেদুল আলম আপনার প্রার্থনা কবুল হোক, অনেক ভালো বাংলা শব্দ আছে মনের ভাব প্রকাশ করার মতো।
বিন আরফান. N/A মাগো, তোমার মাঝের ভালোবাসার আলো দাও ছড়িয়ে হৃদয় জুড়িয়ে হোক সকলে ভালো। = মা সব সময় আলো ছড়ায়. অন্য কিছু লিখলে ভালো হত. আর ফন্টের জন্য কিছু সমসসা গল্প কবিতার ঠিক করা উচিত ছিল. চেষ্টা অনেক . বলতে হয় ভালো. চালিয়ে যান. শুভ কামনা রইল.

১৯ জানুয়ারী - ২০১১ গল্প/কবিতা: ৩ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী