"জানিতো আজ সব ফুলের দোকানে উপচে পরা ভিড় থাকবে,,
জানিতো আজ মিনারগুলোতে তোমরা আলপনায় ভরিয়ে তুলবে,,
জানিতো শত কুয়াশা ভেঙ্গে আজ রাতে তোমরা খালি পায়ে হাঁটার চেষ্টা করবে,,
জানিতো আজ রাতেই তোমরা শহীদ মিনারের চত্বরটাই গিয়ে গলা ফাটাবে,,
জানিতো আজ তোমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের নিয়ে মাতিয়ে রাখবে,,
জানিতো আজ রাতে তোমরা শত শত মোটরবাইকের মহড়ায় মিনার মাতিয়ে রাখবে,,
-কিন্তু কাল??????
-কাল তো মিনারে রাখা পঁচন ধরা ফুলগুলো কেউ পরিষ্কার করতে আসবেনা,,
কাল তো তুলির আলপনা সেন্ডেলের ময়লায় মুছে যাবে,,
কাল তো রাতের বেলা রাস্তার কুকুরদের আশ্রয়স্থল হবে এই মিনার,,
কাল তো ফুলে সাজানো মিনারের এই বেদিটায় মাদক নেয়া মাতালরা শুয়ে থাকবে,,
কাল তো রাতের অাঁধারে ঐ পতিতার মিলনমেলা এই মিনারের পিছনেই হবে,,
কাল তো বাদামের খোসায় মিনারে খালি পায়ে হাঁটা যাবেনা,,
কাল তো বালক জুতাপায়ে মিনারের সিঁড়িতে বসে বিড়িতে ফুঁ দিবে,,,
- এই তোমরা কখনোই আমাদের আজ রাতটা ছাড়া কাল সকাল অবধি মনে রাখনা,,
কিন্তু আমাদের দেয়া সেই কাল সকালের জন্যই আজ তোমরা আজকের স্বাধীন বাংলার সকাল আর রাত দেখো",,,,।