আমার মা

মা (মে ২০১৭)

নাদিম ইবনে নাছির খান
  • ৪৭০
সবকিছু তার করবো প্রকাশ
নেই যে এমন ভাষা,
রূপে-গুনে যেমন তিনি
তেমন ভালবাসা।
এ সংসারে স্বার্থহীন
বিনিময় যে চায়না,
তিনি হলেন স্নেহময়ী
মমতাময়ী মা।
তার স্নেহের একটু ছায়ে
ক্ষনিক পেলে ঠাঁই,
শৈশবের সেই সুখের অতীত
আবার ফিরে পাই।
ভালবাসার এমন সুখ
পাবোনা কোথাও আর,
দুঃখ সয়ে সুখ দেখাতে
সব অবদান যার।
যার কাছে সব পেয়েছি
চেয়েছি আমি যা,
শ্রেষ্ঠ তিনি- শিষ্ট যিনি
প্রিয় আমার মা।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
Bokul চমৎকার
ধন্যবাদ,,, সুহৃদ কবি,,, শুভেচ্ছা নিবেন,, "পার্থিব" সংখ্যার আমার পাতায় স্বাগতম,,
মোঃ নুরেআলম সিদ্দিকী অসাধারন বলা ছাড়া কিছু নেই...
জহিরুল ইসলাম সুন্দর লেখনী,,, ভাললাগলো। পৃথিবীতে মা-ই শ্রেষ্ঠ অনুভূতি। ভোট রইল

১৬ ফেব্রুয়ারী - ২০১৭ গল্প/কবিতা: ৫ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী