সে আমার জন্য, কখনো অপেক্ষা করেছে কিনা আমি জানি না। মাঝরাতে যখন ঘুম ভেঙ্গে যায়, তখন আমার কথা মনে পড়েছে কিনা, আমি জানি না। তার স্বপ্নে আমার পদচারনা হয়েছে কিনা, তাও আমি জানি না। আমি শুধু এটুকু জানি, তার জন্য অপেক্ষা করছি আমি এখনো। এখনো মাঝরাতে যখন ঘুম ভেঙ্গে যায়, সবচেয়ে বেশী মনে পড়ে তাকে। এখনো আমার স্বপ্নে শুধু তার পদচারণা। যদি কখনো ভূলেও শুনি সে কষ্টে আছে, সবচেয়ে বেশী কষ্ট পাবো আমি। আমি এখনো তার সাথে দেখা করার জন্য, একটি বার শুধু তুমি কেমন আছ বলার জন্য ব্যাকুল।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।