জরাগ্রস্থ স্বাধীনতা

স্বাধীনতা দিবস (মার্চ ২০১৭)

দিপংকর রায় প্রতীক
  • ১৪২
ক্লান্ত কায়ার রগরগে ঘামে, যখন
অস্থিরতা বিক্ষিপ্ত
এক গ্লাস ডাবের জলে, তখন
সিঁড়ি আসে নেমে অমরাবতী ছোঁয়ার।
স্বাধীনতাও স্বর্গ দেখায়
ভোল পাল্টানো অহমিকা ঢাকে
সৃষ্টির পাটাতনে নতুনের বীজ বুনে
অঙ্কুরিত হয় একদিন, প্রজন্ম
থেকে প্রজন্মে সংক্রমণ করে
সত্য, কিছু আগাছাও পিছু নেয়
শেকড় উপড়াতে, স্বাধীনতা উপেক্ষা করে
স্বাধীনতা আজ তাই জরাগ্রস্থ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মোঃ নুরেআলম সিদ্দিকী মনোমুগ্ধকর লাগলো । প্রতিবাদী ও সাহসী কবিতা । অন্ত্যমিলের ঘাটতিহীন লেখাটি সময়োপযোগী । ভোট দিয়ে গেলাম । \
অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা।

০৮ ফেব্রুয়ারী - ২০১৭ গল্প/কবিতা: ০ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "রহস্য”
কবিতার বিষয় "রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ মার্চ,২০২৬