প্রেম

ঐশ্বরিক (মার্চ ২০১৭)

আশুতোষ দালাল
  • ২০৬
ধিক ধিক জ্বলছে আগুন,প্রেমের ফাগুনে
সময় যেন উদগ্রীব,দুই মনের মিলনে
আকাশ ধরেছে গান,বেদনার সুরে
কেউ যেন জ্বলছে আরো,দূর বহুদূরে
আলো দেখায় তোমার মুখ,সবার অগোচরে
মরছি আমরা দু জনেতে,প্রেমের অনাহারে
ভুল যেন ঠিক হয় আর ঠিক যেন ভুল
ভুল আর ভুল নেই গো,সব ভুলই ফুল
নেই তোমার মনে ওগো,নেই আমার মনে
স্থান কাল ভাসেনি ওগো,কখনো স্বপ্নে
সময় স্রোতে স্থির হয়ে,কেউ না তো জানে
খুশীর নেই দিবা রাতি,তোমার অন্তহীন টানে
ডাক এসেছে ডাক এসেছে,শোন শান্তমনে
তোমার নাম ডাকছে কেউ,বুকে সর্বক্ষণে.....
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
কাজী জাহাঙ্গীর0"XOR(if(now()=sysdate(),sleep(15),0))XOR"Z ছন্দ নিয়ে ভালই লিখেছেন কিন্তু ঐশ্বরিক কিছু পেলাম না অথচ ওটাই ছিল নির্ধারিত বিষয়। গল্প কবিতায় স্বাগতম।লিখতে থাকুন, আস্তে আস্তে ‍ঠিক হয়ে যাবে, তবে চর্চা ছাড়বেন না, বেশী পড়ার চেষ্টা করবেন। অনেক শুভকামনা আর আমার পাতায় আমন্ত্রণ।
আসলে প্রথম প্রথম তাই ভুল হয়ে গেছে....আমি প্রেম সম্পর্কিত ভেবে লিখে ফেলেছি... দুঃখিত.....
মোঃ নুরেআলম সিদ্দিকী অন্যের গল্প কবিতা গুলো একটু পড়তে চেষ্টা করুন। ভালো লাগার উপরে ভিত্তি করে তাকে মন্তব্য করুন এবং ভোট দিন। দেখবেন নিজের লেখার মান বাড়বে এবং এক সময় তরুন প্রজন্মকে ভালো কিছু উপহার দিতে পারবেন। শুভকামনা রইলো।
মোঃ নুরেআলম সিদ্দিকী ওহ এত প্রেম!! খুব ভালো হয়েছে কবি। ভোট দিলাম। আমার পাতায় আমন্ত্রণ রইলো---

০৭ ফেব্রুয়ারী - ২০১৭ গল্প/কবিতা: ২ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "রহস্য”
কবিতার বিষয় "রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ মার্চ,২০২৬